লতি। আমি বললাম, হে আল্লাহ্র বার্তাবাহক! তাহলে তো ব্যাপারটি হবে অত্যন্ত মন্দ। একে অন্যকে দেখবে । রসুল স. বললেন, তখন তো পরিণাম চিন্তায় সকলে থাকবে ভীতসন্ত্রস্ত । অন্যের প্রতি তাকাবার ফুরসত কেউ পাবে না। কুরতুবী লিখেছেন, কেউ কেউ বলেন, কোনো কোনো হাদিসে বলা হয়েছে, মৃত ব্যক্তিরা কাফনের কাপড় পরে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাত করবে। আবার উপরে বর্ণিত হাদিস সমূহে দেখা গেলো কিয়ামতের পরে কবরবাসীরা পুনরুখিত হবে উলঙ্গ অবস্থায়। এরকম বৈসাদৃশ্যের কারণ তাহলে কী? এর জবাবে বলা যেতে পারে যে, এখানে বৈসাদৃশ্যের কিছু নেই। দু'টো বক্তব্যই পুনরুখিত হবে উলঙ্গ অবস্থায় । তবে নিম্নে বর্ণিত হাদিসগুলো উলঙ্গ অবস্থায় পুনরুখথানের বিপরীত । যেমন__ আবু দাউদ, হাকেম, ইবনে হাব্বান ও বায়হাকী বর্ণনা করেছেন, হজরত আবু সাঈদ খুদরীর পরলোকগমনের সময় যখন উপস্থিত হলো, তখন তিনি নতুন বন্ত্ চেয়ে নিয়ে পরিধান করলেন এবং বললেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, যে বস্ত্র পরিধান অবস্থায় মৃত্যু ঘটবে, পুনরুথানও হবে ওই বস্ত্র পরিহিত অবস্থায় । উত্তমসূত্র পরম্পরায় ইবনে আবীদ্ দুন্ইয়া বর্ণনা করেছেন, হজরত মুয়াজ ইবনে জাবাল তার প্রয়াত মাতাকে নতুন কাপড় পরিয়ে দাফন করলেন এবং উপস্থিত জনতাকে বললেন, তোমরা মৃত ব্যক্তিকে নতুন পরিচ্ছদে আবৃত করে দাফন কোরো । কেননা ওই কাপড় পরিহিত অবস্থায় তাকে ওঠানো হবে হাশরের ময়দানে । সাঈদ ইবনে মনসুর তার সুনানে লিখেছেন, হজরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে উত্তম বস্ত্রের কাফন দিবে । কেননা ওই কাফনে জড়িত করেই তাকে ওঠানো হবে। বিবরণের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছেন। মনে করেছেন নির্দেশনাটি সাধারণ । কিন্তু কেউ কেউ মন্তব্য করেছেন, নির্দেশনাটি কেবল শহীদগণের ক্ষেত্রে প্রয়োগযোগ্য । শহীদগণকে তাদের শাহাদাতের সময়ের বন্ত্রসহই দাফন করতে বলা হয়েছে। সম্ভবতঃ সম্মানিত সাহাবী হজরত আবু সাঈদ বিষয়টিকে সাধারণ নির্দেশনা মনে করেছিলেন। তাই তার মাতাকে পরিয়েছিলেন নতুন কাফনের কাপড় এবং অন্যদেরকেও দিয়েছিলেন এমতো নির্দেশনা । বায়হাকী আবার এ সম্পর্কিত বিবরণসমূহের সামগ্স্য সাধনার্থে মন্তব্য করেছেন, সেদিন কাউকে কাউকে বস্ত্র পরিহিত অবস্থায় এবং কাউকে কাউকে বন্ত্রবিবর্জিত অবস্থায় ওঠানো হবে । আমি বলি, এমতো ব্যাখ্যাই উত্তম । কিন্তু আলোচ্য আয়াতের পরবর্তী বাক্যের প্রতি লক্ষ্য করলেই এ সম্পর্কে উত্তূত ছন্দের চিরপরিসমান্তি ঘটে । যেমন-_ তাফসীরে মাযহারী/২৭২ টু |1|1|1,011100119,00]
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।