সেখানে সারিবদ্ধভাবে সকলকে দীড় করিয়ে ঘোষণা করা হবে, জন্মের সময় যেমন তোমরা ছিলে নগ্ন, নিঃস্ব ও খতনাবিহীন, তেমনি অবস্থায় আজ এখানে তোমাদেরকে উপস্থিত করানো হয়েছে। বোখারী, মুসলিম ও তিরমিজি তাদের আপনাপন গ্রন্থে উল্লেখ করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. একবার তার ভাষণে বললেন, হে জনতা! অবগত হও, কিয়ামতের পর তোমাদেরকে তোমাদের সমাধি থেকে ওঠানো হবে নগ্ন, নিঃস্ব ও খতনাবিহীন অবস্থায়। এরপর তিনি স. আবৃত্তি (সূরা আঘিয়া)। তারপর সর্বপ্রথম বস্ত্রাবৃত করানো হবে নবী ইব্রাহিমকে। জননী আয়েশা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পুনরুথান দিবসে তোমাদেরকে উত্তোলিত করা হবে খালি গায়ে, খালি পায়ে ও রসুল! পুরুষ-নারী সকলেরই তখন একই অবস্থা হবে? তারা কি একে অপরের দিকে দৃষ্টিপাত করবে না? রসুল স. বললেন, আয়েশা! ওই সময় তো অত্যন্ত ভয়াবহ (অন্যের দিকে তাকাবার মনোবৃত্তি ও ফুরসত কোনোকিছুই তখন কারো থাকবে না)। তিবরানী তার “আলআওসাত' গ্রন্থে যথাসূত্র পরম্পরায় জননী উম্মে সালমা থেকেও এরকম একটি হাদিস বর্ণনা করেছেন। বর্ণনাটিতে বিশেষভাবে রসুল! তা হলে তো বিষয়টি খুবই অসুন্দর । সবাই একে অপরের দিকে তাকাবে । রসুল স. বললেন, সবাই তো থাকবে তখন অনিশ্চিত পরিণাম চিন্তায় অস্থির । জননী বললেন, কী নিয়ে তখন ব্যস্ত থাকবে মানুষ । রসুল স. বললেন, ব্যস্ত থাকবে আপনাপন আমলনামা নিয়ে । সেখানে পিপীলিকা ও শস্যদানার মতো ক্ষুদ্র আমলগুলোও লিপিবদ্ধ থাকবে । হজরত ইবনে আব্বাস থেকে বায়হাকীও এরকম হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসের শেষেও বলা হয়েছে, রসুল স. বললেন, আরে সেদিন তো সকলেই ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে । হজরত সহল বিন সা'দ থেকে তিরমিজিও এরকম হাদিস বর্ণনা করেছেন। ইমাম হোসাইন থেকে সুপরিণত সূত্রে বর্ণিত এক হাদিসের শেষাংশেও বলা হয়েছে, রসুল স. তার এক সহধর্ষিণীর প্রশ্নের জবাবে বললেন, তখন ভয়ে ও আতংকে সকলের দৃষ্টি থাকবে উর্ধ্ধমুখী । একথা বলার সময় রসুল স. তার দৃষ্টি উপরের দিকে করে দেখালেন। তিবরানী ও বায়হাকীর বর্ণনায় এসেছে, জননী সাওদা বলেছেন, রসুল স. একবার বললেন, পুনরুথান দিবসে মানুষ উঠবে নগ্র শরীর, নগ্র পা ও খতনাবিবর্জিত অবস্থায় । ঘামের পানিতে ডুবে যাবে কারো মুখ, কারো কানের |. 21001] 8.00 ক্ষীরে মাহারী/২৭১
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।