Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

7 এবং উহাদিগকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হইবে সারিবদ্ধভাবে এবং বলা হইবে, তোমাদিগকে প্রথমবার যেভাবে সৃষ্টি করিয়াছিলাম সেইভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হইয়াছ; অথচ তোমরা মনে করিতে যে তোমাদিগের জন্য প্রতিশ্রুত ক্ষণ আমি উপস্থিত করিব না। 07) এবং সেই দিন উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে তাহার কারণে তুমি অপরাধীগণকে দেখিবে আতংকগ্রস্ত এবং উহারা বলিবে, “হায়, দুর্ভোগ আমাদিগের | ইহা কেমন গ্রন্থ । উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে।' উহারা উহাদিগের কৃতকর্ষ সম্মুখে উপস্থিত পাইবে; তোমার প্রতিপালক কাহারও প্রতি জুলুম করেন না। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে-_ হে আমার রসুল! স্মরণ করুন, সেই মহাপ্রলয় দিবসের মহাবিপর্যয়ের কথা । সেদিন আমি পর্বতসমূহকে করবো ভিত্তি বিবর্জিত। তখন আপনি পৃথিবীকে দেখতে পাবেন একটি সুবিশাল শূন্য প্রান্তররূপে । তারপর আসবে মহাবিচারের দিবস। ন্যায় বিচার সমাপনের জন্য আমি তখন ওই সুবিশাল প্রান্তরে সকল মানুষকে সমবেত করবো । অব্যাহতি কাউকেই দিবো না। “ওয়া তারাল আরদ্ বারিষাতান' অর্থ পৃথিবীকে দেখবে একটি শূন্য প্রান্তর। ইবনে আবী হাতেম ও কাতাদা এরকম বলেছেন। কিন্তু আতা বলেছেন, এখানে “বারিযাতান' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে, ভূগর্ভস্থিত সকল কিছু তখন বের হয়ে আসবে । সুতরাং কেউই তখন থাকতে পারবে না তাদের সমাধির অভ্যন্তরে । উল্লেখ্য যে, এখানে “মানুষকে আমি একত্র করবো' এবং “তাদের কাউকেও অব্যাহতি দিবো না' কথা দুটোর মাধ্যমে সুনিশ্চিতরূপে প্রমাণিত হয়, তখন কবর থেকে না উঠিয়ে কাউকেই ছেড়ে দেয়া হবে না। পরের আয়াতে (৪৮) বলা হয়েছে___ “এবং তাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে ।' এখানে “উরিদু' কথাটির মাধ্যমে বুঝানো হয়েছে, বাদশাহর সামনে যেমন সেনাসমাবেশ ঘটানো হয়, তেমনি আল্লাহ্‌ সমীপে জনসমাবেশ ঘটানো হবে মহাবিচারের দিবসে । তবে কথিত সেনাসমাবেশের আল্লাহ্‌র নির্দেশের বাস্তবায়ন আর “সফ্ফা' অর্থ সারিবদ্ধভাবে । ওই সারিসন্নিবেশন এমন হবে যে, সম্মুখে অগ্রসর হওয়ার বেলায় কেউ কারো অন্তরায় হবে না। এরপর বলা হয়েছে__ “এবং বলা হবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম, সেইভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হয়েছো ।' একথার অর্থ_ গঞচসীর মমহার২৭০ |||. ও|10018.007

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।