Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তোমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছিলো । বাগবী লিখেছেন, এখানে বখতে নসরের কথা বলা হয়েছে__ একথাই সর্বাধিক প্রসিদ্ধ । এখানে 'জাসু' অর্থ হত্যার জন্য গৃহে গৃহে প্রবেশ করা। জুজায বলেছেন, কোনো কিছুকে খুঁজে বের করার জন্য হন্যে হয়ে ফেরা । ফাররা বলেছেন, “জাসু' অর্থ তারা তোমাদেরকে তোমাদের ঘরে ঘরে ঢুকে হত্যা করেছিলো । শেষে বলা হয়েছে___'শাস্তির প্রতিজ্ঞা কার্যকরী হয়েই থাকে ।' একথার অর্থ_ আল্লাহতায়ালা কাউকে শাস্তি দিতে চাইলে তা অতি অবশ্যই কার্যকর হয়। যেমন তাদের উপর শাস্তি কার্যকর হয়েছিলো বখতে নসরের মাধ্যমে । এর পরের আয়াতে (৬) বলা হয়েছে-_- “অতঃপর আমি তোমাদেরকে পুনরায় তাদের উপর প্রতিষ্ঠিত করলাম । তোমাদেরকে ধন ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করলাম ও সংখ্যায় গরিষ্ঠ করলাম ।" এখানে “আল কাররাতা" অর্থ__ সাম্রাজ্য বা ক্ষমতা । “আলাইহিম' অর্থ ওই সকল লোকের উপর ৷ অর্থাৎ যারা বনী ইসরাইলদেরকে হত্যা করেছিলো ও বন্দী করে দিয়েছিলেন বনী ইসরাইলকে । বায়যাবী লিখেছেন, ঘটনাটি ঘটেছিলো এভাবে__ ইরানের বাদশাহ গশতাসপ বিন লহরাসপের মৃত্যু হলে তার প্রপোত্র বাহমন বিন ইস্ফান্দারিয়া ইরানের সিংহাসনে বসলেন। আল্লাহতায়ালা তার হৃদয়ে সৃষ্টি করে দিলেন বনী ইসরাইলদের প্রতি কিছুটা অনুরাগ । তিনি বনী ইসরাইলদেরকে মুক্ত করে পুনরায় সিরিয়ায় প্রেরণ করলেন। নবী দানিয়েলকে বাহিনীকে পরাজিত করে স্থায়ীভাবে বসবাস করতে লাগলো । ওদিকে আবার অত্যাচারী জালুতকে হত্যা করলেন হজরত দাউদ। বনী ইসরাইলদের আরেক শক্রও নিপাত হলো এভাবে । ধীরে ধীরে তাদের সকল বিষয়ে শ্রীবৃদ্ধি ঘটতে লাগলো । বেড়ে গেলো জনসংখ্যা, প্রভাব-প্রতিপত্তি ও সম্পদ । সেদিকে ইঙ্গিত করেই এখানে বলা হয়েছে__ 'তোমাদের ধন ও সস্তান-সন্ততি দ্বারা সাহায্য করলাম ও সংখ্যায় গরিষ্ঠ করলাম ।" এখানে “নাফিরা' কথাটির অর্থ ওই সকল লোক, যারা স্বতঃপ্রণোদিত হয়ে এর বহুবচন। যেমন “আবীদ' বহুবচন “আবদ' এর। নাফার বলা হয় ওই দলকে যারা বহির্গত হয় দুশমনদের মোকাবিলার উদ্দেশ্যে । অর্থাৎ যে দল সংখ্যায় গরিষ্ঠ হওয়ার কারণে হয় শক্তিমান, অজেয়। তাফসীরে মাযহারী/২৭ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।