Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে_- হে আমার রসুল! আপনি মানুষের নিকট নশ্বর পার্থিবতার উপমা উপস্থাপন করুন এভাবে-___ পৃথিবীর জীবন হচ্ছে আকাশ থেকে বর্ধিত বৃষ্টির মতো। আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত ওই বৃষ্টিপাতের মাধ্যমে ভূমি থেকে উদ্গত হয় ঘনসন্িবিষ্ট তৃণগুলা ও বৃক্ষরাজি। এরপর ঘটতে থাকে সেগুলোর প্রবৃদ্ধি। শেষে এক সময় সেগুলো হয়ে যায় বিশুষ্ক ও চর্ণ-বিচূর্ণ। মৃত্তিকার সঙ্গে সম্পর্কচ্যুত ওই মৃত, ইতস্তত বিক্ষিপ্ত তৃণরাজি ও বৃক্ষের স্তপকে সহজেই উড়িয়ে নিয়ে যায় দমকা বাতাস। হজরত আবু উবায়দা এরকম বলেছেন। এতে করে কি অতি সহজে একথা প্রমাণিত হয় না যে_- আল্লাহ্‌ সর্ববিষয়ে শক্তিমান? পরের আয়াতে (৪৬) বলা হয়েছে__ 'ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা এবং সৎকর্ম, যার ফল স্থায়ী, তা তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং বাঞ্কালাভের ব্যাপারেও উৎকৃষ্ট ।' একথার অর্থ__ বিত্ত-বৈভব ও সন্তান-সন্ততি ওয়াইনা ও তার মতো লোকদের জন্য পার্থিব জীবনের গর্ব-প্রদর্শক সৌন্দর্য । অথচ তারা জানে না, অচিরেই এগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ নশ্বরতাই পার্থিবতার পরিণাম। অপর পক্ষে পুণ্যকর্মসমূহ হচ্ছে আখেরাতের স্থায়ী সম্পদ, যার কোনো বিনাশ নেই। আল্লাহ্‌র নিকটে এগুলোই পুরস্কার প্রান্তির শ্রেষ্ঠ মাধ্যম এবং অভিলাষ পরিপূরণের জন্যও এগুলো সর্বোৎকৃষ্ট । বাগবী লিখেছেন, হজরত আলী বলেছেন, সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের ফসল এবং পুণ্যকর্মসমূহ হচ্ছে আখেরাতের ফসল । আর আল্লাহ্‌ কোনো কোনো লোককে উভয় প্রকার ফসল দানে ধন্য করেন। হজরত ইবনে আব্বাস, ইকরামা ও মুজাহিদ বলেছেন, “বাকীইয়াতুস্‌ সলিহাত" স্থায়ী পুণ্যকর্ম) হচ্ছে___ সুবহানআল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌ এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হজরত আবু সাঈদ খুদরী থেকে আহমদ, ইবনে হাব্বান ও হাকেম বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন তোমরা “বাকীইয়াতুস্‌ সলিহাত' অধিকসংখ্যক পাঠ করো। সহচরবৃন্দ নিবেদন করলেন, হে আল্লাহ্‌র রসুল! “বাকীইয়াতুস্‌- সলিহাত' কী? তিনি স. বললেন___সুবহানআল্লাহ্‌, লা ইলাহা ইল্লাল্লাহ্‌, আলহামদুলিল্লাহ, আল্লাহুআকবার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্‌। হজরত জাবের কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. নির্দেশ করেছেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্‌ অত্যধিক পরিমাণে পাঠ কোরো । এর মাধ্যমে রুদ্ধ হয়ে যায় নিরানব্বই প্রকার বিপর্যয়। তন্ধ্যে সর্বনিষ্নমানের বিপর্যয় হচ্ছে দুশ্চিন্তা । হাদিসটি বর্ণনা করেছেন উকাইলী। তিনি হজরত নোমান বিন বাশীর থেকেও এ প্রসংগে একটি সুপরিণত হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এই-_ অ্সীরে মাহারী/৬ |||, 01110011800]

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।