Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের জায়াতে (8২) বলা হয়েছে___ “তার ধন-সম্পদ ধ্বংস হয়ে গেলো এবং সে তাতে যা ব্যয় করেছিলো তার জন্যে হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগলো, যখন তা ধ্বংস হয়ে গেলো ।' একথার অর্থ-__ অবশেষে তাই হলো। ধ্বংস হয়ে গেলো তার ধন-সম্পদ ও ফলের প্রাচুর্য পরিপূর্ণ বাগান। ফলে কেবল আক্ষেপ করা ব্যতীত তার আর কোনো উপায় রইলো'না । এখানে 'উহীত্া' অর্থ বিজয়ী হওয়া, প্রাধান্য বা প্রভাব বিস্তার করা অথবা ধ্বংস করে দেয়া। আক্রমণকারী তার হাতের কাছে যা পায় তার উপর কর্তৃতু প্রতিষ্ঠা করে অথবা তা ধ্বংস করে দেয়। আল্লাহ্র আযাবকে এখানে এই অর্থে প্রকাশ করা হয়েছে। “ইউকাল্লিবু কাফ্ফাইহি' অর্থ হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগলো । অর্থাৎ সম্পদ হারানোর দুঃখে মুহ্যমান হয়ে নিজের হাত উল্টিয়ে অথবা হাতের উল্টো পিঠ কামড়াতে কামড়াতে আফসোস করতে লাগলো । এরপর বলা হয়েছে__'সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমাপ প্রতিপালকের শরীক না করতাম ।' একথার অর্থ__ নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যেতে দেখে সে বললো, অথবা কবরে, কিয়ামতের দিনে কিংবা মহাবিচারের দিবসে কৃত অপকর্মের জন্য অনুতপ্ত হয়ে সে বলবে, হায়, আমি যদি কাউকে আমার প্রভৃপালনকর্তার শরীক না করতাম, তবে কতোই না উত্তম হতো। এর পরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “এবং আল্লাহ্‌ ব্যতীত তাকে সাহায্য করবার কোনো লোকজন ছিলো না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না।' একথার অর্থ__ পৃথিবী ও পরবর্তী পৃথিবীর বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন কেবল আল্লাহ্‌। কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারী ওই বাগিচার মালিক সে কথা মানেনি । তাই সে সাহায্যকারী হিসেবে কাউকে পায়নি । নিজের পক্ষ থেকেও প্রতিকারের কোনো চেষ্টা করতে সমর্থ হয়নি। শেষোক্ত আয়াতে (8৪) বলা হয়েছে__- এক্ষেত্রে সাহায্য করবার অধিকার আল্লাহরই, যিনি সত্য ।' একথার অর্থ__ পুনরুথান দিবসে যখন বিচারের জন্য সকলকে একত্র করা হবে, তখন সাহায্য করার অধিকার থাকবে কেবল আল্লাহ্র, যিনি সত্য ও শাশ্বত । কারী হামজা ও কৃারী কাসায়ী এখানকার 'আলওয়ালাইয়াতু'" শব্দটিকে পড়েছেন “আলবিলাইয়াতু' (ওয়াও অক্ষরের নিচে যের সহযোগে)। এরকম উচ্চারণ করলে কথাটির অর্থ হয়__ বিজয়ের জন্য সহায়তা । আর জমহুরের ক্রোত হচ্ছে__ 'আলওয়ালাইয়াতু' (ওয়াও অক্ষরের উপরে যবর সহযোগে)। এরকম উচ্চারণ করলে শব্দটির অর্থ দাড়ায়__ বন্ধৃত্ বা সাহায্য। এখানে অবশ্য এই উচ্চারণটিই লিপিবদ্ধ করা হয়েছে। তাফসীরে মাযহান্ী/২৬৬ টু ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।