প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ বিশ্বাসবান লোকটি বললো, ধনে ও সন্তানে তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ । এ শ্রেষ্ঠত্রে কারণে তুমি অহংকারী হয়ে পড়লে । অস্বীকার করলে আল্লাহকে, কিয়ামতকে । অথচ তোমার বিপুল ফলের সম্ভার শোভিত বাগানে প্রবেশের পর তোমার বলা উচিত ছিলো, আল্লাহ্ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ্র সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। আল্লাহ্র ইচ্ছা হলে তিনি এই বাগানকে ফলবান রাখবেন । অথবা ইচ্ছে করলে তিনি এ বাগান ধ্বংস করে দিবেন। কিন্তু তুমি তো এরকম বললে না। বায়হাকী তার শো'বুল ইমানে হজরত আনাস থেকে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, কোনো কিছু দেখে পছন্দ হলে কেউ যদি বলে “মাশাআল্লহু লা কুওয়াতা ইন্লাবিল্লাহ' তবে আর কোনো ক্ষতি হবে না (পড়বে না কোনো কুদৃষ্টির প্রভাব এবং হবে না কোনো দুর্ঘটনা)। ইবনুস্ সুন্নীর বর্ণনায় স্পষ্টভাবে এসেছে, ওই বস্তুর উপর কোনো অশুভ দৃষ্টি পড়বেই না। বাগবী লিখেছেন, হিশাম বিন ওরওয়া বর্ণনা করেছেন, ওরওয়া বিস্ময়কর ও সুন্দর কোনো কিছু দেখলে অথবা কোনো বাগানে প্রবেশ করলে বলতেন, মাশাআল্লহু লা কুওয়াতা ইল্লাবিল্লাহ। পরের আয়াতে (৪০) বলা হয়েছে__ “সম্ভবতঃ আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন এবং তোমার উদ্যানে আকাশ থেকে অগ্নি বর্ষণ করবেন, যার ফলে ওই উদ্যান উত্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত হবে।' একথার অর্থ বিশ্বাসবান লোকটি আরো বললো, শোনো হে দর্পিত উদ্যানাধিকারী! এমনোতো হতে পারে যে, আল্লাহ আমাকে তোমার বাগানের চেয়েও উত্তম কোনো কিছু দান করবেন এবং সত্যপ্রত্যাখ্যানের শাস্তিরূপে তোমার বাগিচায় আকাশ থেকে আপদ বর্ষণ করবেন । ফলে তা হয়ে যাবে উত্ভিদশূন্য এক বিরান মৃত্তিকাখওড। কাতাদা বলেছেন, এখানকার 'হুস্বান' শব্দটির অর্থ বিপর্যয়রূপ শাস্তি । হজরত ইবনে আব্বাস বলেছেন, আগুন। কুতাইবী বলেছেন, পাথরের ঝড় এবং বায়যাবী বলেছেন বন্ত্রপাত। বায়যাবী আরো বলেছেন, 'হুস্বান' শব্দটি “হুসবানাতুন' এর বহুবচন। কোনো কোনো আলেম বলেছেন, শব্দটি ধাতৃমূল এবং. এর অর্থ হিসাব । আর এই হিসাবের উদ্দেশ্য হচ্ছে পাপের সমপরিমাণ শাস্তি অথবা আল্লাহ্ কর্তৃক নির্ধারিত আযাব। “সঈদান যালাকৃা" অর্থ উত্ভিদশূন্য মৃত্তিকা । মুজাহিদ বলেছেন, কথাটির অর্থ__ বালুকাময় ধৃধূ মরুভূমি । এর পরের আয়াতে (৪১) বলা হয়েছে__ “অথবা তার পানি ভূগর্ভে অন্তহ্িত হবে এবং তুমি কখনো তাকে ফিরিয়ে আনতে পারবে না।' একথার অর্থ__ অথবা অকস্মাৎ পানির স্তর নেমে যাবে অনেক নিচে । জলবতী ঝর্ণাগুলো তখন শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাবে । তুমিও তখন ভূগর্ভে অন্তহিত ওই পানির স্তরকে টেনে তোলার কোনো উপায় খুঁজে পাবে না। টু তাফসীরে মাযহারী/২৬৫ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।