সাধারণতঃ এই ধারণার বশবতী হয় যে, পৃথিবীতে আল্লাহ্ যেমন ধনসম্পদ দিয়ে আমাকে সম্মানিত করেছেন, তেমনি সম্মানিত করবেন আখেরাতেও । আলোচ্য আয়াতের উক্তিতে উদ্যানাধিকারীর এমতো মনোভাবই প্রতিফলিত হয়েছে। পরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ 'তদুত্তরে তার ভাই তাকে বললো, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা ও পরে শুক্র থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে?' মানুষের শরীর যে সকল উপাদান দ্বারা পরিগঠিত হয়েছে, সেগুলোর মধ্যে মৃত্তিকার ভূমিকাই প্রধান । তাই এখানে বলা হয়েছে, “যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে।' এরকমও হতে পারে যে-_ প্রথম মানুষের অবয়ব সৃষ্টি করা হয়েছিলো মাটি দ্বারা। তাই এখানে বলা হয়েছে মৃত্তিকা থেকে মানুষ সৃষ্টি করার কথা । মাটির মানুষ থেকে আবার সৃষ্টি হয় শুক্র । তাই এখানে মাটির পর উল্লেখ এসেছে শুক্রের। উল্লেখ্য যে, শুক্র হচ্ছে মনুষ্য অবয়বের নিকটবর্তী বা প্রত্যক্ষ উপাদান। “সাওয়াকা ' অর্থ সঠিকাকৃতিসম্পন্ন মানুষ । আর “রজুলা' অর্থ পূর্ণাঙ্গ মানুষ । এভাবে “ছুম্মা' সাওয়াকা রজুলা' কথাটির অর্থ দীড়িয়েছে__ তারপর পূর্ণা্ করেছেন মনুষ্য আকৃতিতে । কিয়ামত অস্বীকার করার অর্থ আল্লাহ্র অপার পরাক্রম ও শক্তিমত্তাকে অস্বীকার করা। প্রকারান্তরে আল্লাহ্কেই অস্বীকার করা অথচ যিনি প্রথমবার সৃষ্টি করতে সক্ষম তিনি তো দ্বিতীয়বার সৃষ্টি করতে অবশ্যই সক্ষম । কারণ, প্রথম সৃষ্টি অপেক্ষা দ্বিতীয় সৃষ্টি অধিকতর সহজ। তাই এখানে প্রথম সৃষ্টির বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণরূপে উপস্থাপন করে বিশ্বাসবান বন্ধুটি তার অবিশ্বাসী বন্ধটিকে বলেছেন___ তুমি কি অস্বীকার করছো সেই আনুরূপ্যবিহীন শক্তিমত্তার অধিকারী আল্লাহকে যিনি তোমাকে প্রথমে মাটি ও পরে শুক্র থেকে সৃষ্টি করে ক্রমান্বয়ে পরিপূর্ণ মনুষ্য আকৃতি পর্যন্ত পৌছিয়েছেন? এর পরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ “কিন্ত আমি বলি আল্লাহই আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না।' বাগবী লিখেছেন, কারী কাসায়ী বলেছেন, আলোচ্য আয়াতের বক্তব্যবিন্যাসের মধ্যে কিছুটা অগ্র-পশ্চাৎ ঘটেছে। অর্থাৎ 'লাকিন্না হুওয়াল্পহু রব্বী” কথাটির বিশুদ্ধ বিন্যাস হবে 'লাকিন্নাল্ুহা হুয়া রববী' । আমি বলি, এরকম বলার কোনো কারণই এখানে নেই। তবে বলা যেতে পারে 'লাকিন্না' কথাটির আলিফ এখানে অতিরিক্তরূপে সংযোজিত । সাযহারী/২৬৩ || 80100|18.00 অক্সীর মা |
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।