এবং কোনো মওসুমে কম উৎপাদন__ এধরনের কোনো দোষ ছিলো না বাগান দু'টোতে । আর বাগান দু'টোর ফাকে ফাঁকে মাঝে মাঝে প্রবহমান করে দেয়া হয়েছিলো নহর বা ঝর্ণা। ফলে বাগানের বৃক্ষ ও ক্ষেত্রের শস্যসম্তার সব সময় থাকতো সতেজ। এর পরের আয়াতে (৩৪) বলা হয়েছে__ 'এবং তার প্রচুর ধন-সম্পদ ছিলো ।' “ছামারুন' অর্থ প্রচুর ধনসম্পদ । শব্দটি “ছামারাতুন্* এর বহুবচন । কামুস গ্রন্থে রয়েছে, “ছামারাতুন' অর্থ বৃক্ষের ফল অথবা বিভিন্ন প্রকারের সম্পদ । “ছামারাতুন' ও “ছামুরাতুন' একবচনবোধক। এ দু'টোর বহুবচন হচ্ছে “ছামারুন' এবং 'ছিমারুন' । তার বহুবচন হচ্ছে “ইছমারুন।' স্বর্ণ, রৌপ্য, গৃহপালিত পশু, সন্তান-সম্ভতি__ এসকল কিছুকেও বলা হয় “ছামারাতুন' বা সম্পদ । আলোচ্য বাক্যের মর্মার্থ সম্পর্কে কোনো কোনো আলেম বলেছেন, ওই ব্যক্তির নিকটে বর্ণিত বাগান দু'টো ছাড়াও অন্যান্য ধন-সম্পদ ছিলো । “ছামুরা মালুহু' অর্থ তার সম্পদ অত্যধিক । মুজাহিদ বলেছেন, এখানে “ছামারুন' অর্থ স্বর্ণ ও রৌপ্য । বাগবী লিখেছেন, “ছামারুন' শব্দটি “ছামারাতুন” এর বহুবচন। এর অর্থ বৃক্ষের ভক্ষণযোগ্য ফল। শব্দটিকে যদি “ছামারু' পড়া হয়, তবে অর্থ হবে ক্রমান্বয়ে অর্জিত বিভিন্ন প্রকারের সম্পদ । এরপর বলা হয়েছে-_ “অতঃপর কথা প্রসঙ্গে সে অভাবী মুমিন ভাইকে বললো, ধন-সম্পদে আমি তোমা অপেক্ষা শ্রেষ্ঠ এবং জনবলে তোমার চেয়ে শক্তিশালী ।' একথার অর্থ__ বাগানের কাফের মালিক একদিন কথাপ্রসঙ্গে তার নিঃস্ব মুমিন ভাইকে বললো, আমি বিশ্ু-বৈভবের দিক থেকে তোমার চেয়ে যেমন শ্রেষ্ঠ, তেমনি শ্রেষ্ঠ দাস-দাসীর মালিকানার দিক থেকেও। এখানে “নাফারুন' শব্দটির অর্থ দাস-দাসী বা পরিচারক-পরিচারিকা । কেউ কেউ বলেছেন, শব্দটির অর্থ সন্তান। কেননা তার মুমিন বন্ধু তার আলোচ্য কথার পরিপ্রেক্ষিতে বলেছিলো “তুমি যখন ধনে ও সন্তানে আমাকে তোমা অপেক্ষা কম দেখলে' (আয়াত ৩৯)। শেষোক্ত আয়াতে (৩৫) বলা হয়েছে-_ 'এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো, সে বললো, আমি মনে করি না যে, এই বাগান ও সম্পদ কখনো ধ্বংস হয়ে যাবে।' একথার অর্থ__ আল্লাহ্র কথা বিস্মৃত হওয়া এবং অতিরিক্ত আত্মপ্রসাদের কারণে বাগানের মালিক অহংকারী হয়ে পড়লো এবং সে তার নয়নাভিরাম বাগানে প্রবেশ করে দর্পিত কণ্ঠে বললো, এই মনোমুগ্ধকর উদ্যান ও সঞ্চিত স্বর্ণ রৌপ্য আমার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে__ এরকম কথা আমার মনেই আসে না। উল্সেখ্য যে, বাগানের মালিকের আলোচ্য উক্তির অর্থ এরকম নয় যে, সে মনে করেছিলো সে চির অমর ও সঞ্চিত ধনসম্পদের চির ||| 9100] 800] অক্ষরে মহারী/২৬১
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।