কিছুদিন পরের ঘটনা । প্রথম জন পার্থিব বিষয়ে উন্নতি করলো খুব । দ্বিতীয় জন হয়ে পড়লো নিঃস্ব । উপায়স্তর না দেখে সে তার সম্পদশালী ভাইয়ের বাড়ীর কাছে এক রাস্তায় বসে পড়লো । যাতায়াতের পথে বসে থাকা ভাইটিকে চিনতে পারলো তার ধনী ভাই । বললো, কী ব্যাপার । তুমি এখানে এভাবে বসে রয়েছো কেনো? দরিদ্র ভাই বললো, আমি এখন নিঃস্ব । তোমার কাছে এসেছি সাহায্যের আশা নিয়ে । ধনী ভাই বললো, উত্তরাধিকার সূত্রে তুমি আমি দুজনেই তো সমান সম্পদ পেয়েছিলাম । সেগুলো দিয়ে কী করলে? দরিদ্র ভাই তখন খুলে বললো সকল ঘটনা । ধনী ভাই বললো, তুমি স্বেচ্ছায় পথে বসেছো। সুতরাং তোমাকে আমি কিছুই দিবো না। এর কিছু দিন পরে দু'জনেই তারা মৃত্যুমুখে পতিত হলো । তখন তাদের সম্পর্কে অবতীর্ণ হলো___ফাকৃবালা বা"দুহুম আ'লা বা'দ্বিই ইয়া তাসাআলুন (জিজ্ঞাসাবাদ করতে করতে পরস্পর পরস্পরের সম্মুখীন হলো)। এক বর্ণনায় এসেছে, তখন ধনী ভাই তার গরীব ভাইটিকে অন্দরমহলে নিয়ে গেলো এবং তার সম্পদরাজি দেখালো ঘুরিয়ে ফিরিয়ে । ওই দুই ভাইয়ের কাহিনীই প্রথমোক্ত আয়াতে শুরু করা হয়েছে এভাবে__ “তুমি তাদের নিকট পেশ করো একটি উপমা, দুই ব্যক্তির উপমাঃ তাদের একজনকে আমি দিয়েছিলাম দু'টি ্রাক্ষা উদ্যান এবং এই দুটিকে আমি খর্জুর বৃক্ষ ছ্বারা পরিবেষ্টিত করেছিলাম ও এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র ।' এখানকার "ওয়াদ্বরিব লাহুম' কথাটির “হুম' সর্বনাম মুমিন ও কাফের উভয়ের সঙ্গে সম্পর্কযুক্ত । “মাছালা' অর্থ এখানে উপমা । আর 'রজুলাইনি' (দুই ব্যক্তির) বলে এখানে বুঝানো হয়েছে ওই দুই ভাইয়ের কথা যারা রসুল স. এর সময়ে জীবিত ছিলো, অথবা বিগত যুগের বনী ইসরাইলের উপরে বর্ণিত দুই ভাইয়ের কথা । এখানে কাউকেই সুনির্দিষ্টরূপে উল্লেখ করা হয়নি । কারণ নিরেট কাহিনী বর্ণনা করা আলোচ্য আয়াতের উদ্দেশ্য নয়। বরং উপমার মাধ্যমে সদুপদেশ উপস্থাপন করাই এখানে মূল উদ্দেশ্য। “তাদের একজনকে' বলে এখানে বুঝানো হয়েছে কাফের ব্যক্তিটিকে। অর্থাৎ তাকেই আল্লাহ্ দিয়েছিলেন দু'টি আঙুরের বাগান । বাগান দু'টো পরিবেষ্টিত ছিলো খেজুরের বাগান দ্বারা । আর খেজুর বৃক্ষবেষ্টিত আঙ্গুরের বাগান দু'টোর মাঝখানে আবার ছিলো শস্যক্ষেত্র । আর “ওয়াজায়ালনা বাইনাহুমা" কথাটির মাধ্যমে এখানে একথাই বুঝানো হয়েছে যে, দুই বাগানের মধ্যবর্তী ভূমি পতিত ছিলো না, ছিলো শস্যময়। পরের আয়াতে (৩৩) বলা হয়েছে___ “উভয় উদ্যানই ফলদান করতো এবং এতে কোনো ক্রটি করতো না এবং উভয়ের ফাকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নহর।' একথার অর্থ___ বাগান দু'টো ছিলো ফলে ভরপুর । কোনো মওসুমে বেশী তাফসীরে মাযহারী/২৬০ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।