Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এনেছেন । উল্লেখ্য যে, আলোচ্য আয়াতে আল্লাহতায়ালা সর্ববিষয়ে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব ও অত্যাবশ্যকতা সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন। আর কৃতজ্ঞতার মহান দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন হজরত নুহকে। এর পরের আয়াতে (৪) বলা হয়েছে__ “এবং আমি তওরাতে প্রত্যাদেশ দ্বারা বনী ইসরাইলকে জানিয়েছিলাম, নিশ্চয় তোমরা পৃথিবীতে দু'বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হবে।' এখানে "আল কিতাব' অর্থ তওরাত। আর “আল আরদ্' (পৃথিবীতে) অর্থ সিরিয়ায় । হজরত ইবনে আব্বাস এবং কাতাদা বলেছেন, এখানে “ইলা" (প্রতি) শব্দটির অর্থ হবে “আ'লা" (উপর) | আর "কিতাব" শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে লওহে মাহফুজকে । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দীড়িয়েছে__ আমি লওহে মাহফুজে এই সিদ্ধান্তটি চূড়ান্তরূপে লিপিবদ্ধ করে রেখেছিলাম যে, হে বনী ইসরাইল! তোমরা সিরিয়া অঞ্চলে দু দু'বার বিপর্যয় সৃষ্টি করবে। আর তোমরা হবে অত্যন্ত অহংকারী । বলা বাহুল্য, সেরকমই ঘটেছিলো । প্রথম বিপর্যয়টি ছিলো এরকম___ তারা তওরাতের বিধান পরিত্যাগ করে নিষিদ্ধ বস্তুকে গ্রহণ করেছিলো এবং শহীদ করে দিয়েছিলো তাদের তৎকালীন নবী হজরত শাসইয়া বিন মুজইয়াকে। দ্বিতীয় বিপর্যয় ছিলো__ তারা হজরত জাকারিয়া ও হজরত ইয়াহ্ইয়াকে শহীদ করেছিলো এবং হজরত ঈসাকেও শহীদ করার উদ্যোগ নিয়েছিলো । কোনো কোনো আলেম বলেছেন, এখানকার প্রথম বিপর্যয়টি ছিলো হজরত জাকারিয়ার শাহাদত এবং দ্বিতীয় বিপর্যয় ছিলো হজরত ইয়াহ্‌ইয়ার শাহাদত ও হজরত ঈসার প্রাণনাশের চেষ্টা। এখানে “উলুওয়া' কথাটির অর্থ অবাধ্য হওয়া বা অহংকার-স্ফীত হওয়া । অর্থাৎ অবাধ্য ও অহংকারী হয়ে আল্লাহ্‌র প্রতি আনুগত্যের বন্ধনকে ছিন্ন করা ও মানুষের প্রতি অত্যাচার করা । এর পরের আয়াতে (৫) বলা হয়েছে-_- “অতঃপর এই দুইয়ের নির্ধারিত কাল যখন উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কিছু ধ্বংস করেছিলো ।' হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এখানে “ইবাদাল্‌ লানা' (আমার দাসদের) বলে বুঝানো হয়েছে নিনুয়া নামক স্থানের বাসিন্দা সাখারীব ও তার সঙ্গীদেরকে। তারা ছিলো অত্যন্ত দুর্ধর্ষ । হজরত কাতাদা বলেছেন, জালুত ও তার সেনাবাহিনীকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে “আমার দাসদেরকে যারা ছিলো যুদ্ধে অতিশয় শক্তিশালী ।' উল্লেখ্য যে, দুর্ধর্ষ জালুতকে হত্যা করেছিলেন হজরত দাউদ । ইবনে ইসহাক বলেছেন, বখতে নসর ও তার বাহিনী বনী ইসরাইলদের ঘরে ঘরে ঢুকে সবকিছু ধ্বংস করে দিয়েছিলো । তাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলো বাবেলে। ওই বখতে নসরকে লক্ষ্য করেই এখানে বলা হয়েছে, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার তাফসীরে মাযহারী/২৬ টু |1|1|1,011100119,00]

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।