Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

0 এইভাবে নিজের প্রতি জুলুম করিয়া সে তাহার উদ্যানে প্রবেশ করিল, সে বলিল, “আমি মনে করি না যে ইহা কখনও ধ্বংস হইয়া যাইবে; বাগৰী লিখেছেন, বলী মাখজুম গোত্রের দুই ভাই ছিলো মক্কার আধিবাসী । এক ভাই ছিলো মুমিন এবং অন্যজন ছিলো কাফের । মুমিন ভাইয়ের নাম ছিলো আবু সালমা আবদুল্লাহ্‌ বিন আবদুল আসওয়াদ । আর কাফের ভাইয়ের নাম ছিলো আসওয়াদ বিন আবদুল আসওয়াদ । ওই দুই ভাইয়ের ঘটনাই বিবৃত হয়েছে আলোচ্য আয়াতসমূহে । কোনো কোনো আলেম আবার বলেছেন, উয়াইনা এবং হজরত সালমান ফারসীর অবস্থা বুঝাবার জন্য আলোচ্য আয়াতসমূহে উপমাস্বরূপ উপস্থাপন করা হয়েছে বিগত যুগের বনী ইসরাইলের দুই ভ্রাতার কাহিনী । তাদের একজনের নাম হজরত ইবনে আব্বাসের মতানুযায়ী ইয়াহুদা এবং মুজাহিদের উক্তি অনুযায়ী তামলিখা। আর দ্বিতীয় জনের নাম ছিলো কাতরুস। ওহাব বলেছেন, কাতফর। প্রথম জন ছিলেন বিশ্বাসী এবং তীয় জন ছিলো সত্যপ্রত্যাখ্যানকারী । সুরা ওয়াস্‌ সাফফাতের তাফসীরেও এই দুই ভ্রাতার বিবরণ নিম্নবূপ__ দুই পুত্র রেখে এক লোক পরলোকগমন করলো । তার পরিত্যক্ত সম্পদ ছিলো আট হাজার দীনার । পুত্রদ্বয় ওই অর্থ সমানভাবে ভাগ করে নিলো । একভাই তার সম্পদের এক হাজার দীনার দিয়ে ক্রয় করলো এক খণ্ড জমি । আর এক ভাই এক হাজার দীনার দান করে দিলো দরিদ্ব জনসাধারণের মধ্যে । বললো, হে আমার আল্লাহ্‌! আমার ভাই এক হাজার দীনার দিয়ে পৃথিবীর ভূমি ক্রয় করেছে, আর আমি এক হাজার দীনারের মাধ্যমে ক্রয় করলাম বেহেশতের জমিন। এরপর প্রথম ভাই আরো এক হাজার দীনার ব্যয় করে নির্মাণ করলো একটি বাড়ী। দ্বিতীয় ভাই তখন আরো এক হাজার দীনার বন্টন করে দিলো দুঃস্থ জনসাধারণের মধ্যে এবং দোয়া করলো, হে আমার পালনকর্তা! আমার ভাই এক হাজার দীনার দিয়ে বাড়ী তৈরী করলো পৃথিবীতে । আর আমি আমার এক হাজার দিনার দিয়ে বাড়ী ক্রয় করলাম জান্নাতে । এরপর পুনরায় একহাজার দীনার খরচ করে প্রথম জন বিয়ে করলো। তখন দ্বিতীয় জন আল্লাহ্‌র পথে হাজার দীনার খরচ করে প্রার্থনা করলো, হে আল্লাহ্‌! আমার এবারের অর্থের বিনিময়ে তুমি জান্নাতবাসিনী কোনো মহিলার সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়ো। তারপর প্রথম জন পুনরায় একহাজার দীনার খরচ করে ক্রয় করলো দাস-দাসী ও তৈজসপত্র। দ্বিতীয় জন তখন এক হাজার দীনার দান করে দিয়ে প্রার্থনা জানালো, হে আমার প্রভৃপ্রতিপালক! এই এক হাজারের বিনিময়ে আমি আবেদন জানালাম জান্নাতের পরিচারক-পরিচারিকা ও আসবাবপত্রের । ||| 2|1100|18.00| তক মহরী৫৯

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।