Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। লক্ষণীয় যে, 'আস্বিরাতৃন' এবং “জাহাব' স্বর্ণ) শব্দ দু'টোকে এখানে বলা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্টবাচক। এমতো শব্দ ব্যবহারের মাধ্যমে এখানে একথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে, ওই স্বর্ণকংকনের সৌন্দর্য ও অলংকরণ হবে নয়নায়ত্তের অতীত। সৌন্দর্য চেতনারও উ্ধ্রে। হজরত আবু হোরায়রা থেকে তিবরানী তার আওসাত পুস্তকে এবং বায়হাকী উত্তম সূত্রপরম্পরায় উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, অপেক্ষাকৃত কম উত্তম কোনো জান্নাতবাসীর আভরণের ওজন হবে সমগ্র পৃথিবীর সকল গহনাপত্রের চেয়ে বেশী। আবু শায়েখ তার “আলউজমা' গ্রন্থে লিখেছেন, হজরত কা'ৰ আহবার বলেছেন, আল্লাহ্‌র এক ফেরেশতা তার জন্মলগ্ন থেকে নির্মাণ করে চলেছে জান্নাতবাসীদের অলংকার । তার এই নির্মাণকার্য চলতে থাকবে কিয়ামত পর্যন্ত । ওই অলংকার সমূহের যে কোনো একটি পৃথিবীতে আনা হলে তার জ্যোতিতে সূর্যকিরণ হয়ে যাবে নিষ্প্রভ ও বিবর্ণ শেষে বলা হয়েছে___ “তারা পরিধান করবে সৃক্ষ্স ও স্ুল রেশমের সবুজ বস্ত্ এবং সমাসীন হবে সুসজ্জিত আসনে; কতো সুন্দর পুরস্কার ও কতো সুন্দর আশ্রয়স্থল ।' ইবনুস্‌ সুন্নী ও আবু নাঈম “তিববুন্‌ নববী' নামক পুস্তকে উল্লেখ করেছেন, হজরত আনাস বলেছেন, রসুল স. পছন্দ করতেন সবুজ রঙ। এখানে “সুন্দুস্‌ অর্থ পাতলা রেশমী বস্ত্র । আর “ইস্তাবরাকৃ' অর্থ মোটা বা পুরু রেশমী পরিচ্ছদ | “বাগবী লিখেছেন, জান্নাতীদের পোশাক স্থল বা মোটা হওয়ার অর্থ সেগুলো বানানো হবে অত্যন্ত ঘনবদ্ধ ও মজবুতভাবে । ওমর হারবী বলেছেন, “সুনদুস্‌* অর্থ ডোরা ডোরা দাগ কাটা পোশাক। হজরত ইবনে ওমর থেকে উত্তম সূত্র পরম্পরায় নাসাঈ, আবু দাউদ, বায্যার ও বায়হাকী উল্লেখ করেছেন, একবার জনৈক ব্যক্তি রসুল স. এর মহান সংসর্গে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্‌র বাণীবাহক! দয়া করে বলুন, জান্নাতীদের পোশাক কী ধরনের হবে___ বুনানো, না সরাসরি আল্লাহ্‌র হুকুমে সৃষ্ট । লোকটির কথা শুনে এক ব্যক্তির হাসি পেলো। তিনি স. বললেন, এক অনবগত যদি এক অবগতকে প্রশ্ন করে, তবে কি তা হাস্যকর হয়? জান্নাতের পোশাক প্রস্তুতকৃত অবস্থায় নির্গত হবে জান্নাতের ফল থেকে৷ আবু ইয়ালী এবং তিবরানী আবুল খায়ের মুরছাদ বিন আবদুল্লাহর মাধ্যমে বর্ণনা করেছেন, হজরত জাবের বলেছেন, জান্নাতের একটি বৃক্ষ থেকে উদ্‌গত রেশম নিয়ে প্রস্তুত করা হবে জান্নাতীদের পোশাক । |||. 2|100119,00] অক্পার মাথর২৫৭

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।