তা পান করার সঙ্গে সঙ্গে নাড়িভুঁড়ি গলে বেরিয়ে যাবে পশ্চাদ্দার দিয়ে । আল্লাহ্ ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল বিদঞ্ধ করবে ।' কালো । তার উক্তিরূপে আবার বাগবী কর্তৃক বর্ণিত হয়েছে, জাহান্নামীদের পানীয় হবে গাঢ়, যয়তুন তেলের তলানীর মতো । মুজাহিদ বলেছেন, এখানে “গলিত ধাতুর ন্যায় পানীয় বলে বুঝানো হয়েছে রক্ত ও পুঁজকে। অর্থাৎ নরকবাসীদের পানীয় হবে রক্ত ও পুঁজ, যা গলিত ধাতুর মতো। হজরত ইবনে মাসউদকে একবার নরকবাসীদের পানীয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি কিছু সোনা ও রূপা চেয়ে নিয়ে আগুনের উত্তাপে সেগুলোকে তরল করে ফেললেন এবং বললেন, নরকবাসীদের পানীয় হবে এরকম-__ গলিত ধাতুর অমতো। এরপর বলা হয়েছে__ 'ওই পানীয় কত নিকৃষ্ট পানীয় ও অগ্নি কতো নিকৃষ্ট আশ্রয় । হজরত ইবনে আব্বাস বলেছেন, নিকৃষ্ট আশ্রয় বা আবাস বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে “মুরতাফাক্া' শব্দটি । মুজাহিদ বলেছেন, “মুরতাফাকা' অর্থ সমাবেশ স্থল । আতা বলেছেন, আবাসস্থল । আর কুতাইবি বলেছেন, বৈঠকম্থল। “ইরতিফাক্' অর্থ কনুই সোজা করে হাতের উপরে জারামে মুখ রাখা । তাই অভিধানগত ব্যাখ্যা হবে__ এরকম আরামের স্থান, যেখানে কনুই সোজা রেখে আরামে হাতে মুখ বা মাথা রেখে বসা যায়। স্মর্তব্য যে, নরক কখনো আরামের স্থান নয়। কিন্তু স্বর্গকে আশ্রয়স্থল বললে নরককেও আশ্রয়স্থল বলতে হয় এবং স্বর্গ হচ্ছে উৎকৃষ্ট আশ্রয়স্থল । আর নরক নিকৃষ্ট । তাই এখানে বলা হয়েছে__ অগ্নি কতো নিকৃষ্ট আশ্রয় । পরের আয়াতে (৩০) বলা হয়েছে___ “যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আমি তাদেরকে পুরস্কৃত করি; যে সৎকর্ম করে আমি তার শ্রমফল নষ্ট করি না।' শেষোক্ত আয়াতে (৩১) বলা হয়েছে__ “তাদের জন্য আছে স্থারী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত।" এখানে “আদনিন' অর্থ স্থায়ী বা স্থির। যেমন বলা হয়_“আদানাল মাউ বিল মাকানি' (পানি অমুক স্থানে গিয়ে স্থির হয়েছে)। এভাবে “জান্নাত আদনিন” বলে বুঝানো হয়েছে বিশ্বাসীদের ওই চিরস্থির বা চিরস্থায়ী আবাসস্থল বেহেশতকে। এরপর বলা হয়েছে___ 'সেখানে তাদেরকে স্বর্ণ কংকনে অলংকৃত করা হবে।' 'সিওয়ারুন' অর্থ কংকন। এর বহুবচন হচ্ছে “আস্ওয়ারুন' বা “আস্বিরাতুন'। আর বহুবচনের বহুবচন হচ্ছে 'আস্বীরাতুন' । শব্দটি এখানে এভাবেই উল্লেখিত তাফসীরে মাযহারী/২৫৬ ॥|111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।