Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সান্নিধ্য ও ইসলাম গ্রহণ করতে পারি। তার ওই কথাকে প্রত্যাখ্যান করে এখানে স্পষ্টরূপে বলে দেয়া হয়েছে যে, ইসলাম গ্রহণের বেলায় এরকম শর্ত করার অধিকার কারো নেই। ইসলামে অনুপ্রবেশ করতে হবে স্বতঃপ্রণোদিত হয়ে, স্বেচ্ছায়, শর্তবিহীনভাবে । যে এরকম করবে সে উপকৃত হবে । আর যে করবে না, সে হবে ক্ষতিগ্রস্ত । এরপর বলা হয়েছে___ "আমি সীমালংঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে ।' ছোট ছোট কুড়ে ঘর ও তাবুর চতৃষ্পার্থে যে বেড়া দেয়া হয়, তাকে বলে “সুরাদ্ক্‌"। নেহায়া প্রণেতা লিখেছেন, “সুরাদিক্‌' বলে সকল প্রকার ঝেষ্টনীকে। শব্দটি মু'রাব (€রূপাত্তরক্ষম) এবং মুফরাদ (একবচন) ৷ আরবীতে প্রথম দুই অক্ষরের পর আলিফ এবং আলিফের পর আবার দুই অক্ষর__ এরকম শব্দ আরবী ভাষায় নেই। তাই শব্দটিকে রূপান্তরক্ষম একবচন শব্দ বলা হয়েছে। কেউ কেউ আবার বলেছেন, শব্দটি “সুরদাক্‌' এর বহুবচন। হজরত আবু সাঈদ খুদরী থেকে আহমদ, তিরমিজি ও হাকেম কর্তৃক বর্ণিত এবং হাকেম কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, দোজখের ঝেষ্টনী বা প্রাচীর হবে চারটি । প্রতিটি প্রাচীর পুরু হবে দুই শত চল্লিশ বছরের পথের দূরত্বের সমান । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, দোজখের প্রাচীরগুলো হবে আগুনের । কালাবী বলেছেন, ওই প্রাচীর বা বেড়াগুলো আসলে আগুনের প্রলেপ যা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে । কোনো কোনো আলেম বলেছেন, বেড়াগুলো হবে ধুম্র নির্মিত। এ সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে__ চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে । এরপর বলা হয়েছে__- “তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়; যা তাদের মুখমণ্ডল বিদঞ্ধ করবে ।' হজরত আবু সাঈদ খুদরী থেকে আহমদ, তিরমিজি, ইবনে আবী হাতেম, ইবনে হাব্বান, হাকেম ও বায়হাকী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, দোজখীদের পানীয় হবে উত্তপ্ত তেলের গাদের মতো । ওই পানীয় মুখের কাছে নিলে খসে পড়বে মুখের চামড়া । ইবনে আবী হাতেম, ইবনে মুনজির, ইবনে আবীদ্‌ দুনইয়া ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. দোজখীদের পানীয় সম্পর্কে বলেছেন, ওই উত্তপ্ত পানীয় তাদের সামনে নেয়া হলে তারা খুবই ব্ব্িত বোধ করবে । নিরুপায় হয়ে যখন মুখের কাছে আনবে, তখন মুখমণ্ডল ও মাথার চামড়া জলে পুড়ে পড়ে যাবে । আর ||, 2100118,00 অম্দীরে মাহারী২৫৫

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।