Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

মুতাজিলারা বলে, আল্লাহ্‌ কেবল শুভকর্মের স্রষ্টা, মন্দ কর্মের নয়। কিন্ত এখানে স্পষ্ট করে বলা হয়েছে, “ঘার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি'। এতে করে বুঝা যায়, আল্লাহতায়ালা শুভ-অশুভ সকল কর্মের একক সৃজয়িতা। এরকম না বলা হলে একাধিক স্রষ্টার অস্তিতু প্রমাণিত হবে এবং তা অবশ্যই হবে স্পষ্টতঃ অংশীবাদিতা বা শিরিক। তাই বিশুদ্ধ বিশ্বাস বহনকারী আহলে সুন্নত ওয়াল জামাত বলেন, একাধিক সৃজকের অস্তিত্ব যেহেতু অসম্ভব, তাই একথা মেনে নিতেই হবে যে, আল্লাহতায়ালা ভালো ও মন্দ সকল কাজের একক অষ্টা। লক্ষণীয় যে, পরক্ষণেই আবার বলা হয়েছে, “যে তার খেয়াল খুশির অনুসরণ করে'। এতে করে বুঝা যায়, বান্দাগণ তাদের কর্মের নির্মাতা । তারা জড় পদার্থতুল্য নয়। তাই বলতে হয়, সৃজন আল্লাহ্‌র, কিন্তু নির্মাণ মানুষের । তাই তারা পুরোপুরি অকর্মণ্য যেমন নয়, তেমনি নয় সম্পূর্ণ স্বাধীন। তারা আপনাপন কর্মের জন্য সে কারণেই দায়ী। কেননা সৃষ্টি আল্লাহ্‌র হলেও অর্জন বান্দার। “ফুরত্্া' অর্থ দ্বিয়্যাআ (বিনষ্ট) অর্থাৎ ধ্বংস করা বা নষ্ট করা। কোনো কোনো আলেম বলেছেন, যারা আল্লাহ্‌র স্মরণে অমনোযোগী এবং যারা প্রবৃত্তির অনুসারী, তাদের কার্যকলাপ নিষ্ষল ফেরূত্বা)। কেউ কেউ বলেছেন এখানে ফুরত্া শব্দটির অর্থ লজ্জাজনক । মুকাতিল এবং আখফাস বলেছেন, সীমাতিক্রম। কেউ কেউ বলেছেন, বাতিল বা বরবাদ । আবার কেউ কেউ বলেছেন, সত্যের বিপরীত। ফার্রা অর্থ করেছেন, পরিত্যক্ত। বায়যাবী লিখেছেন, সত্যকে পশ্চাতে নিক্ষেপকারী। যে অশ্ব অন্য সকল অশ্বকে পিছনে ফেলে অতি দ্রুত অগ্রসর হয়, তাকে বলে “ফারাসুন ফুরুত্বন' । আর “ফারাত্ুবন' বলা হয় সম্দুখবর্তী তাবু ও সকল অগ্রণীকে। এই “ফারাত্বন' থেকেই পরিগঠিত হয়েছে “ফুরত্া' । সূরা কাহ্‌ফ £ আয়াত ২৯, ৩০, ৩১ পা ঠ ৮ ৫৫০৩৩০৮৪7০৯ ০৩৬৩৪ পন চাস 5০2৬ টে পাও ৮পাগ 578214% পপি 2 পতি ৭) »1)। £ 2১৩ 1১১৬৪ রিতা নে 227 তাফসীরে মাযহারী/২৫৩ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।