Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

স. বলেছিলেন, সকল প্রশংসা সেই আল্লাহ্র, যিনি আমার উম্তের মধ্যে এমন পুণ্যবান লোক সৃষ্টি করেছেন, যাদের সংসর্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে আমাকে । এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি সুরা আনআমের তাফসীরে । যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। এরপর বলা হয়েছে___ 'এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিয়ো না।' একথার অর্থ_ এবং হে আমার রসুল! সম্পদশালীদেরকে অধিক গুরুত্ব দিয়ে আপনি আপনার আল্লাহ্‌ অন্তপ্রাণ নিঃস্ব সহচরবৃন্দদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিবেন না। বিত্তহীন পুণ্যবানদের চেয়ে পুণ্যবিবর্জিত বিস্তশালীদেরকে প্রদান করবেন না অধিক গুরুত্ব । এরপর বলা হয়েছে-_- “যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়ালখুশীর অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য কোরো না।' বাগবী লিখেছেন, আলোচ্য বাক্যে দেয়া হয়েছে উয়াইনার বিবরণ। বলা হয়েছে, হে আমার রসুল! আমি উয়াইনার চিত্তকে আমার স্মরণ থেকে বঞ্চিত করেছি। সে তার প্রবৃত্তিজাত খেয়ালের অনুসারী এবং তার কার্ধকলাপ সীমালংঘনের দায়ে দুষ্ট। অতএব আপনি তার কথায় আকৃষ্ট হবেন না। কিন্ত ইবনে মারদুবিয়া ও জুহাকের বর্ণনায় এসেছে আলোচ্য বাক্যে বর্ণনা দেয়া হয়েছে উমাইয়া বিন খালফ জামুহীর। সে একবার রসুল স.কে বলেছিলো, মোহাম্মদ! তোমার দরিদ্র সহচরদের দূর করে দিয়ে তদস্থলে বসাও মক্কার নেতৃবৃন্দকে । বলা বাহুল্য যে, তার এরকম গহ্হিত বক্তব্য আল্লাহ্‌ পছন্দ করেননি । সে কথা জানিয়ে দেয়ার জন্যই তিনি অবতীর্ণ করেছেন আলোচ্য আয়াত । ইবনে বুরাইদার বর্ণনায় এসেছে, একবার রসুল স. এর মহান সানিধ্যে উপবিষ্ট ছিলেন হজরত সালমান ফারসী । এমন সময় সেখানে উপস্থিত হলো উয়াইনা। বললো, আমরা যারা অভিজাত, তারা আপনার নিকটে উপবেশন করার অভিলাধী। তাই আপনি ওই অনভিজাতদের তাড়িয়ে দিন। তখন অবতীর্ণ হলো___ যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি ........ । আলোচ্য আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয় যে, অভিজাত নেতৃবৃন্দের আবেদন প্রত্যাখ্যান করতে হবে দু'টি কারণে। ১. তাদের হৃদয় আল্লাহর স্মরণ থেকে উদাসীন । অর্থাৎ আল্লাহ্‌ প্রাপ্তির ন্যুনতম অনুরাগও তাদের হৃদয়ে নেই। ২. তারা অনুসরণ করে তাদের প্রবৃত্তির এবং তাদের কার্যকলাপ অতিক্রম করে শরিয়তের সীমানা । উল্লেখ্য যে, পার্থিব প্রতাপ ও বংশমর্যাদার অহংকার দূর না করা পর্যন্ত আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রসুলের নৈকট্য লাভ করা যায় না। সুতরাং যাদের কলব আল্লাহর জিকির থেকে গাফেল এবং যারা নফসের একনিষ্ঠ অনুসারী, তাদের অনুসরণ নিষিদ্ধ । তাফসীরে মাযহারী/২৫২ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।