Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে-__ “তুমি কখনোই তাকে ব্যতীত অন্য কোনো আশ্রয় পাবে না।'একথার অর্থ__ হে আমার রসুল! আপনি মানুষকে জানিয়ে দিন যে, আল্লাহ্‌ ছাড়া কোথাও কারো কোনো আশ্রয়স্থল নেই । সুতরাং এই মুহূর্তে তোমরা আল্লাহতায়ালার নির্দেশাদিকে সর্বাস্তকরণে কবুল করে নাও। এর পরের আয়াতে (২৮) বলা হয়েছে__ “তুমি নিজেকে রাখবে তাদেরই সংসর্গে, যারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে তার সন্তষ্টি লাভের উদ্দেশ্যে ।' এখানে “ওয়াস্বির নাফসাকা' কথাটির অর্থ__ নিজেকে আবদ্ধ রাখবেন । “বিলগাদাতি ওয়ালআশিয়্যি' অর্থ সকাল ও সন্ধ্যায় । অর্থাৎ সকল সময়। “ইউরিদৃনা' অর্থ ইবাদতের উদ্দেশ্যে বা আল্লাহ্‌র সন্তষ্টিলাভের উদ্দেশ্যে । আর এখানকার “ওয়াজহাহু' শব্দটির “ওয়াজহুন' হচ্ছে অতিরিক্ত । অন্য আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন___ "ওয়া ইয়াবৃকা ওয়াজহু রব্বিকা' ৷ এখানকার “ওয়াজহু" শব্দটিও অতিরিক্ত । এভাবে আলোচ্য আয়াতের মর্মার্থ দাড়িয়েছে-_ হে আমার রসুল! আপনি নিজেকে ওই সকল লোকের সংসর্গে আবদ্ধ রাখবেন, যারা সকল সময় দুনিয়া ও আখেরাতের কোনো ভ্রক্ষেপ মাত্র না করে কেবল আল্লাহ্‌র পরিতোষ লাভার্থে আল্লাহ্‌র স্মরণে মগ্র থাকে । বাগবী লিখেছেন আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে উয়াইনা বিন হোসাইন ফাজরীকে কেন্দ্র করে । ইসলাম গ্রহণের পূর্বে সে একবার রসুল স. এর মহান সান্নিধ্যে উপস্থিত হলো। তখন কতিপয় নিঃস্ব সাহাবী বসেছিলেন তার নিকটে । হজরত সালমান ফারসীও ছিলেন তাদের মধ্যে । ছোট একটি চাদর গায়ে জড়িয়ে নিয়ে ঘর্মাক্ত কলেবরে উপবিষ্ট ছিলেন তিনি। উয়াইনা বললো, মোহাম্মদ! এদের ঘামের গন্ধে কি আপনার কষ্ট হয় না? আমি তো মুজার গোত্রের সরদার । আমি ইসলাম গ্রহণ করলে আমার গোত্রের সকল লোক আমাকে অনুসরণ করবে। কিন্তু আমিতো এরকম নোংরা লোকের পাশে বসতে পারবো না। যদি আপনি এদেরকে অন্যত্র গমনের নির্দেশ দেন, তবেই কেবল আমার পক্ষে আপনার সান্নিধ্যে উপবেশন করা সম্ভব। তার এমতো অপকথনের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। কাতাদা বলেছেন “যারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে' বলে এখানে বোঝানো হয়েছে আসহাবে সুফ্ফাকে। সর্বহারা ছিলেন তারা । রসুল স. তাদেরকে আশ্রয় দিয়েছিলেন মসজিদের বারান্দার এক কোণে । তাদের সংখ্যা বাড়তে বাড়তে সাতশত পর্যন্ত পৌছেছিলো। ওই নিঃস্ব সাহাবীবৃন্দ সারাক্ষণ জিকির আযকারের মাধ্যমে সময় কাটাতেন। এক ওয়াক্তের নামাজ শেষে প্রতীক্ষা করতেন পরবর্তী ওয়াক্তের নামাজের । আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল টু তাকসীরে মাবহারী/২৫১ |1|1.01100119,00]

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।