Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বৎসরের হিসেবে তিনশত নয় বছর । একশত সৌর বগসর অতিবাহিত হলে চান্দ্র বৎসর অতিবাহিত হয় একশত তিন বওসর। এই হিসেবে তিনশত সৌর বৎসর হয় তিনশত নয় চান্দ্র বংসর । অতএব বুঝতে হবে, পূর্ববর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে চান্দ্র বৎসরের হিসাব। এরপর বলা হয়েছে__ “আকাশ ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তার-ই | তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা ।' একথার অর্থ__ আল্লাহ্‌ সর্বজ্ঞ। তাই তিনি আকাশমগ্ুলী ও পৃথিবীর প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল কিছু জানেন। সেই সঙ্গে তিনি সকল কিছু দেখেন ও শোনেন । কেননা তিনিই প্রকৃত অর্থে সর্বোত্তম শ্রোতা ও দ্রষ্টা। এরপর বলা হয়েছে___ “তিনি ব্যতীত তাদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বের শরীক করেন না।' একথার অর্থ __ আল্লাহ্তায়ালাই সম সৃষ্টির একক ও অবিসংবাদিত অভিভাবক। সকল কিছুর উপরে তার কর্তৃত্ব ও অধিকার নিরম্কৃশ। তার এই নিরস্কূশতার মধ্যে অন্য কারো কোনো প্রকার অংশীদারিত্‌ নেই। হওয়া সন্ভবও নয়। রসুল স. প্রথমে আসহাবে কাহফের বিষয়ে কিছুই জানতেন না। তাকে বিষয়টি জানানো হয়েছিলো প্রত্যাদেশের মাধ্যমে ৷ ফলে এ সম্পর্কিত আয়াতগুলো হয়ে গেলো তার ও কোরআনের একটি মোজেজা। তাই কোরআনের অন্যান্য আয়াতের মতো এতদসংক্রান্ত আয়াতগুলোকেও অনুরাগ ভরে আবৃত্তি করার নির্দেশ দেয়া হলো । পরবর্তী আয়াতে ঘটেছে সেই নির্দেশের প্রতিফলন। এর পরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “তুমি তোমার প্রতি প্রত্যাদৃষ্ট নেই।' একথার অর্থ__ হে আমার রসুল! আমার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ এই মহাগ্রহ্ আপনি আন্তরিক অনুরাগ ভরে পাঠ করুন এবং এর নির্দেশানুসারে জীবন-যাপন করুন। আর ওই সকল লোকের কথায় ভ্রক্ষেপ করবেন না, যারা কোরআনের মধ্যে সন্দেহের অনুপ্রবেশ ঘটাতে চায় অথবা পরিবর্তন করতে চায় এর বাণী ও মর্ম। নিশ্চিত জানবেন, শত সহস্র কৌশল ও ক্ষমতা প্রয়োগ করেও একক অথবা সম্মিলিতভাবে কেউ কোনো দিনও আল্লাহ্‌র এই চিরন্তন বাণীকে কিছুমাত্র পরিবর্তন করতে পারবে না। কারণ এই কোরআন হচ্ছে মহানিসর্গের একক স্রষ্টা আল্লাহৃতায়ালার আনুরূপ্যবিহীন বাণী। আর আল্লাহ্‌র বাণী অপরিবর্তনীয়। “তার বাক্য পরিবর্তন করবার কেউই নেই" কথাটির মর্মার্থ এরকমও হতে পারে__ এই কোরআনে সত্য প্রত্যাখ্যানকারীদের শাস্তি সম্পর্কে যে বিবরণ দেয়া হয়েছে, সেই শাস্তি পরিবর্তন করবার কেউই নেই। সুতরাং সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে আখেরাতে অথবা দুনিয়া ও আখেরাত উভয় স্থানে শাস্তি ভোগ করতে হবেই। তাফসীরে মাযহারী/২৫০ ॥11.0|110011 9,001

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।