() 'তোমরাই তো তাহাদিগের বংশধর যাহাদিগকে আমি নৃহের সহিত নৌকায় আরোহণ করাইয়াছিলাম; সে তো ছিল পরম কৃতজ্ঞ দাস ।' 0) এবং আমি তওরাতে প্রত্যাদেশ দ্বারা বনি-ইস্রাঈলকে জানাইয়াছিলাম, “নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুই বার বিপর্যয় সৃষ্টি করিবে এবং তোমরা অতিশয় অহংকার-স্কীত হইবে ।" 0) অতঃপর এই দুইয়ের প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হইল তখন আমি তোমাদিগের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম আমার দাসদিগকে, যুদ্ধে অতিশয় শক্তিশালী; উহারা ঘরে ঘরে প্রবেশ করিয়া সমস্ত ধ্বংস করিয়াছিল। শাস্তির প্রতিজ্ঞা কার্যকরী হইয়াই থাকে । 0) অতঃপর আমি তোমাদিগকে পুনরায় উহাদিগের উপর প্রতিষ্ঠিত করিলাম, তোমাদিগকে ধন ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যায় গরিষ্ঠ করিলাম । প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল ! শুনুন, আপনার প্রতি আমি যেমন কোরআন অবতীর্ণ করে চলেছি, তেমনি আপনার পূর্ববর্তী রসুল মুসার উপরেও তওরাত অবতীর্ণ করেছিলাম । তাকে অথবা তার প্রতি অবতীর্ণ ওই তওরাতকে আমি বানিয়েছিলাম বনী ইসরাইলদের পথ-নির্দেশক। আর মুসার মাধ্যমে অথবা তওরাতের মাধ্যমে আমি তাদের প্রতি এই মর্মে নির্দেশ জারী করেছিলাম যে, তোমরা কেবল আমাকে তোমাদের প্রভুপালক ও কর্মবিধায়করূপে স্বীকার করো । অন্য কাউকে নয়। পরের আয়াতে (৩) বলা হয়েছে-_ 'তোমরাই তো তাদের বংশধর যাদেরকে আমি নুহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়েছিলাম; সেতো ছিলো পরম কৃতজ্ঞ দাস।' বনী ইসরাইলকে লক্ষ্য করে এখানে তাদেরকে প্রদত্ত অনুগ্রহরাজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে__ হে বনী ইসরাইল জনতা! স্মরণ করো, তোমাদের পূর্বপুরুষকে আমি নবী নুহের নৌকায় উঠিয়ে নিয়ে রক্ষা করেছিলাম । নবী নুহ ছিলো আমার পরম কৃতজ্ঞ বান্দা । তার সহ- আরোহীগণও। সুতরাং তোমরা আমার মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করে আল্লাহ্র অনুগ্রহরাজির প্রতি যথার্থ কৃতজ্ঞতা প্রকাশ করছো না কেনো? আবু ফাতেমার বর্ণনাসৃত্রে ইবনে মারদুবিয়া উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, নবী নুহ ছিলেন আল্লাহতায়ালার প্রতি সতত কৃতজ্ঞ । ছোট বড় সকল কাজের শুরুতে ও শেষে তিনি উচ্চারণ করতেন বিসমিল্লাহ্ ও আলহামদুলিল্লাহ্ । এ কারণেই তার উদ্দেশ্যে বলা হয়েছে 'আবদান শাকুরা'__ কৃতজ্ঞ দাস। হজরত সাঈদ ইবনে মাসউদ সাকাফী থেকে ইবনে জারীর ও তিবরানীও এরকম বর্ণনা |||. 2|100119.001] অকসীরে মাহরী/২৫
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।