Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (২৫) বলা হয়েছে _ “তারা তাদের গুহায় ছিলো তিনশত বছর, আরো অধিক নয় বছর ।" উল্লেখ্য যে, ইতোপূর্বে একাদশ সংখ্যক আয়াতে বলা হয়েছিলো "অতঃপর আমি তাদেরকে গুহায় কয়েক বৎসর ঘুমন্ত অবস্থায় রাখলাম ।' তারপর এই আয়াতে স্পষ্ট করে বলা হলো যে, আসহাবে কাহফ পর্বত গহ্বরে নিদ্রাভিভূত হয়েছিলেন তিনশত নয় বছর। খৃষ্টানেরা বলতো, আসহাবে কাহফ গুহায় নিদ্রিত অবস্থায় কাটিয়েছিলেন তিনশত নয় বছর। তাদের অভিমতটিই আলোচ্য আয়াতে অবিকল উল্লেখ করা হয়েছে। তারপর তা প্রত্যাখ্যান করা হয়েছে পরবর্তী আয়াতের (২৬) শুরুতে এভাবে___ “তুমি বলো, তারা কতকাল ছিলো তা আল্লাহই ভালো জানেন ।' এরকম না হলে আলোচ্য আয়াত এবং পরবর্তী আয়াতের উদ্ধৃত উক্তির মধ্যে কিছুতেই সামগ্রস্য সাধিত হয় না। আমি বলি, প্রথমোক্ত ব্যাখ্যাটিই সঠিক । অর্থাৎ আলোচ্য আয়াতে উদ্ধৃত উক্তি খৃষ্টানদের নয়, আল্লাহ্র । আর পরবর্তী আয়াতে উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য হবে এখানে এরকম__ আসহাবে কাহফ তাদের গুহায় তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন। এই তথ্যটিই সকলকে মেনে নিতে হবে। কারণ এটা প্রত্যা- দেশিত। এরপরেও যদি কেউ এ নিয়ে বিবাদ উপস্থিত করে, তবে হে আমার রসুল! আপনি তাদেরকে একথা জানিয়ে দিন যে, তারা কতকাল ছিলো তা আল্লাহই ভালো জানেন । সুতরাং অযথা বিবাদ বিতণ্ডায় লিপ্ত হওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। কোনো কোনো আলেম লিখেছেন, ইহুদী ও খৃষ্টানেরা মনে করতো, আসহাবে কাহফ গুহায় প্রবেশ করার সময় থেকে রসুল স. এর জামানা পর্যস্ত অতিবাহিত হয়েছে তিনশত নয় বছর। তাদের ওই অপধারণাকেই পরবর্তী আয়াতে নাকচ করে দেয়া হয়েছে এভাকে__ “তারা কতকাল ছিলো তা আল্লাহই ভালো জানেন ।' হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মারদুবিয়া এবং জুহাক সূত্রে ইবনে জারীর বর্ণনা করেছেন, প্রথমে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছিলো এভাবে__ “তারা তাদের গুহায় ছিলো তিনশত বছর ।' সাহাবীগণ তখন জিজ্ঞেস করেছিলেন, হে আন্লাহ্‌র রসুল! কথাটির প্রকৃত অর্থ কী? তিন বছর না তিন মাস। তখন আয়াতটি অবতীর্ণ হয় বর্তমানরূপে । অর্থাৎ “আরো নয় বছর' কথাটি যুক্ত হয়ে । এ সম্পর্কে কালাবী বলেছেন, আলোচ্য আয়াত শুনে নাজরানের খৃষ্টানেরা বলেছিলো, আমরা জানতাম তিন শ' বছরের কথা । অতিরিক্ত নয় বছরের কথা আমরা জানতাম না। তখন অবতীর্ণ হলো পরবর্তী আয়াত । এর পরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “তুমি বলো, তারা কতকাল ছিলো তা আল্লাহই ভালো জানেন।' বাগবী লিখেছেন, হজরত আলী বলেছেন, সৌর বৎসরের হিসেবে আসহাবে কাহফ নিদ্রিত ছিলেন তিনশত বছর। আর চান্দ্র টু তাফসীরে মাযহারী/২৪৯ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।