Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সম্পূর্ণরূপে নিমজ্জিত করা যায়, তাহলে নিঃশ্বাস প্রশ্বাসও রঞ্জিত হবে আল্লাহ্‌র ভালোবাসা ও স্মরণে । এই অবস্থার নাম আত্মবিনাশন বা ফানায়ে কলব। এই ফানায়ে কলব অর্জিত না হওয়া পর্যস্ত সুফিয়ানে কেরাম কাউকে তওহীদপন্থী বা এক আল্লাহ্র ইবাদতকারী মনে করেন না। আমি বলি, সুফিয়ানে কেরামের ব্যাখ্যাই কোরআন মজীদের স্পষ্ট বর্ণনা ও আরবী ব্যাকরণ এবং অভিধানের অনুকূল। দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে, “যদি ভুলে যাও'। তারপর বলা হয়েছে “তোমার প্রতিপালককে স্মরণ কোরো'। এভাবে স্পষ্ট করে দেয়া হয়েছে যে, বিস্মরণ ও স্মরণ বিপরীত ধর্মী দু'টি বিষয়। এ দু'টোর একত্রায়ন হওয়া সন্ভবই নয়। সুতরাং এ দু'টো ক্রিয়ার একটিকে পরোক্ষ অর্থে এবং আরেকটিকে প্রত্যক্ষ অর্থে গ্রহণ করতে হবে, যেনো কোনো অবাস্তব অর্থ গ্রহণ করতে না হয়। সুতরাং এ কথা মানতেই হবে যে, এ ক্ষেত্রে সুফিয়ানে কেরামের বক্তব্য বাস্তবচিত। এরপর বলা হয়েছে__ “এবং বোলো, সম্ভবতঃ আমার প্রতিপালক আমাকে গুহাবাসীর বিবরণ অপেক্ষা সত্যের নিকটতর পথ নির্দেশ করবেন।' একথার অর্থ_ হে আমার রসুল! ইনশাআল্লাহ্‌ বলা অথবা আল্লাহ্‌র কোনো হুকুম পালনের কথা যদি আপনি কখনো ভুলে যান, তবে আপনি তসবিহ পাঠ করবেন, ইসতেগফার করবেন এবং একথা বলবেন যে, সম্ভবতঃ আল্লাহ্‌ আমাকে এমন কিছুর দিকে পথ-নির্দেশ করবেন, যা হবে বিস্মৃত বাক্য অথবা কর্ম অপেক্ষা উত্তম। এখানে “'আকৃরাবু' এবং “রাশাদা' কথা দু'টোর মাধ্যমে সেই উত্তমতর পথ- নির্দেশের কথাই বলা হয়েছে। কুরায়েশদের প্রশ্নের জবাবরূপে প্রত্যাদেশের মাধ্যমে আসহাবে কাহফের ঘটনা জানালেন। সবশেষে একথাটিও জানিয়ে দিলেন যে, আসহাবে কাহফের ঘটনার চেয়েও অনেক উত্তম ও বিস্ময়কর নিদর্শনাবলী আল্লাহ্‌ তার নবী-রসুলগণকে দান করেছেন। আর বিশেষ করে শেষ রসুলকে দান করেছেন অতীত ও ভবিষ্যতের অনেক বিস্ময়কর তত্ব ও তথ্যাবলী । কোনো কোনো আলেম আবার লিখেছেন, এখানে আল্লাহ্‌ তার রসুলকে এবং রসুলের মাধ্যমে সকল বিশ্বাসীকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, ইনশাআল্লাহ বলা ভুলে গেলে যখনই একথা স্মরণ হবে, তখনই ইনশাআল্লাহ্‌ বলে নিতে হবে । ভুলের জন্য হতে হবে লজ্জিত ও অনুতপ্ত। এমতো আশাও অন্তরে পোষণ করতে হবে যে, সম্ভবতঃ আল্লাহ্‌ আমাদেরকে আমাদের বিস্মৃত বিষয় অপেক্ষা অধিকতর উত্তম কোনো কল্যাণ দান করবেন। লজ্জা ও অনুতাপের বিনিময়ে দান করবেন তার বিশেষ নৈকট্য । তাফসীরে মাযহারী/২৪৮ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।