Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

অমুক বস্ত দিয়ে দেয়.....। অথবা সে তার স্ত্রীকে তালাক দেয়ার দুই ঘণ্টা পর কিংবা তার গোলাম আজাদ করার তিন ঘণ্টা পর কোনো শর্ত আরোপ করে তালাক ও আজাদ করাকে অকার্যকর করে দিলো । এরকম বিলম্বিত শর্ত সংযোজন অসিদ্ধ। কারণ জায়েদ আবার পরের দিন অন্য কোনো শর্তও আরোপ করতে পারে। এভাবে কখনোই বোঝা যাবে না যে, তার কোন কথাটা সত্য-_- আগেরটা, না পরেরটা। এ সম্পর্কে এখানে একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। ঘটনাটি এই-_- ... খলিফা আল মনসুরকে একজন লোক এইমর্মে সংবাদ দিলো যে, ইমাম আবু হানিফা আপনার পিতামহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বিপরীত ফতওয়া দিয়ে থাকেন । বলে থাকেন ইনশাআল্লাহ্‌ বলতে হবে উচ্চারিত বাক্যের সঙ্গে সম্মিলিতরূপে । পরে ইনশাআল্লাহ বললে তা গ্রহণীয় হবে না। একথা শুনে খলিফা আল মনসুর ইমাম আবু হানিফাকে ডেকে এ সম্পর্কে প্রশ্ন করলেন। ইমাম আবু হানিফা বললেন, হজরত ইবনে আব্বাসের ফতওয়াতো আপনারও বিরুদ্ধে যায়। আপনি প্রজা সাধারণের নিকট থেকে আনুগত্যের অংগীকার গ্রহণ করেন। অঙ্গীকার করে যদি তারা আপনার দরবার ত্যাগ করার পর ইনশাআল্লাহ্‌ (যদি আল্লাহ্‌ চান) বলে, তবে কি তা গ্রহণযোগ্য হবে? খলিফা আল মনসুরের নিকট বিষয়টি পরিষ্কার হয়ে গেলো । তিনি ইমাম আবু হানিফার অভিমতকেই গ্রহণ করুলেন এবং তার বিরুদ্ধে উক্কানিদাতাকে বের করে দিলেন দরবার থেকে। এখন বাকী রইল আর একটি কথা । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় একথাও এসেছে যে, রসুল স. ইনশাআল্লাহ্‌ বলেছিলেন অনেক পরে, আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পর। কিন্ত কথাটির মাধ্যমে এটা কিছুতেই প্রমাণিত হয় না যে, তিনি ইনশাআল্লাহ্‌ বলেছিলেন তার দশদিন বা চল্লিশদিন পূর্বের বাক্যের সংযোজকরূপে । বরং একথা বলাই যুক্তি সঙ্গত যে, তিনি স. তখন ইনশাআল্লাহ্‌ বলেছিলেন এই অর্থে__ ভবিষ্যতে ইনশাআল্লাহ বলার এই হুকুম তিনি অবশ্যই পালন করে যাবেন। সুফিয়ানে কেরাম আলোচ্য আয়াত সম্পর্কে এক সারগর্ভ আলোচনা উপস্থাপন করেছেন। তাদের মতে আলোচ্য আয়াতের মর্মার্থ এরূপ__ যখন তোমরা আল্লাহ্‌ ব্যতীত অন্য সকল কিছুর কথা ভূলে যাও, তখন আল্লাহ্র কথা স্মরণ কোরো বিশুদ্ধ অন্তরে । তারা আরো বলেন গাইরুল্লাহ্‌র স্মরণ থেকে পরিপূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যস্ত বিশুদ্ধ হৃদয়ে আল্লাহ্‌কে স্মরণ করা যায় না। কারণ মানুষের হৃদয় একটিই । সুতরাং একথা কিছুতেই বলা যায় না যে, হৃদয়ে একই সঙ্গে জাগ্রত থাকবে আল্লাহ্‌ এবং গাইরুল্লাহ্র স্মরণ । হৃদয়কে যদি আল্লাহ্‌র ভালোবাসায় তাকলীরে মাযহারী/২৪ ৭ ||1111.011100119.0011

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।