রোষ প্রভাবিত হলে আমাকে স্মরণ কোরো (তাহলে রোষ প্রশমিত হবে)। এরকম করলে আমার রোষতপ্ত অবস্থায়ও আমি তোমাদেরকে স্মরণ করবো (ক্ষমা করবো তোমাদের অপারগতাকে)। জুহাক এবং সুদ্দী বলেছেন, আলোচ্য আয়াতের নির্দেশনাটি নামাজের হুকুমের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এখানে বলা হয়েছে__ “নামাজের মধ্যে যখন তোমরা কোনো করণীয় আমলের কথা ভুলে যাও, তবে আল্লাহকে স্মরণ কোরো" । কথাটির অর্থ এরকমও হতে পারে যে__ নামাজ পাঠের কথা যদি তোমরা ভুলে যাও, তবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিয়ো। হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায়, সে যেনো স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করে নেয়। বাগবী, বোখারী, মুসলিম, আহমদ, তিরমিজি । নাসাঈর বর্ণনায় বিষয়টি উল্লেখিত হয়েছে এভাকে__ বিস্মৃতি অথবা নিদ্রার কারণে যদি কারো নামাজ যথাসময়ে পঠিত না হয়, তবে তার কর্তব্যকর্ম হচ্ছে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে তার বাদ পড়ে যাওয়া নামাজ আদায় করে নেবে। হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. নির্দেশ করেছেন, যে ব্যক্তি বিতির নামাজ না পড়ে ঘুমিয়ে যায় অথবা বিতির পড়তে ভূলে যায়, সে যেনো ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে অথবা স্মৃতি জাগ্রত হওয়ার পরক্ষণেই তার পরিত্যক্ত নামাজ পাঠ করে নেয় । আহমদ এবং হাকেম একে বিশুদ্ধ বলেছেন। হজরত ইবনে আব্বাস থেকে মুজাহিদ ও হাসান বলেছেন, আলোচ্য বাক্যের মর্মার্থ এরকম-__ ইনশাআল্লাহ্ বলতে ভুলে গেলে, পরে যখনই স্মরণ হবে, তখনই ইনশাআল্লাহ বলে নিতে হবে। এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে অনেকেই বলেছেন, ভুলে যাওয়া “ইনশাআল্লাহ্'র কথা এক বছর পরেও স্মরণ হলে “ইনশাআল্লাহ্' পড়ে নেয়া জায়েয, যদি এর মধ্যে অঙ্গীকৃত কথার বিপরীত কিছু না করা হয়। এই অভিমতের সমর্থনে ইবনে মারদুবিয়াও হজরত ইবনে আব্বাস থেকে একটি বর্ণনা উপস্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে, এই আয়াত অবতীর্ণ হওয়ার দশদিন অথবা চন্লিশ দিন পরে আল্লাহ্ কর্তৃক স্মরণ করিয়ে দেয়া মাত্র রসুল স. “ইনশাআল্লাহ্ পড়ে নিয়েছিলেন । প্রখ্যাত ফেকাহ্বিদগণের অভিমত আবার হজরত ইবনে আব্বাসের অভিমতের বিপরীত। তাদের মতে অভিন্ন কোনো বাক্যের পরের অংশ যদি প্রথমাংশের বক্তব্যের মধ্যে পরিবর্তন আনয়ন করে, তাহলে বাক্যটি পৃথকভাবে উচ্চারণ করা যাবে না। অর্থাৎ বাক্যটিকে উচ্চারণ করতে হবে সম্মিলিতভাবে । যেমন কোনো ঘরের মধ্যে জায়েদ বললো, ওমরের কাছে আমার এতো টাকা পাওনা আছে। তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে বললো, কিন্তু ওমর যদি এর বদলে আমাকে তাফসীরে মাযহারী/২৪৬ ॥|111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।