এখানকার প্রথমোক্ত আয়াতের বক্তব্য প্রলম্ষিত হয়েছে পরবর্তী আয়াত (২৪) পর্যস্ত। বলা হয়েছে “কখনোই তুমি কোনো বিষয়ে বোলো না, আমি এটা করবো আগামীকাল, “আল্লাহ্ ইচ্ছা করলে' এ কথা না বলে ।' এ কথার অর্থ_ হে আমার রসুল! “ইনশাআল্লাহ্' উচ্চারণ ব্যতিরেকে আপনি এরকম কখনো বলবেন না যে, আমি এই বিষয় সম্পর্কে আগামীকাল বলবো অথবা এই কাজ আগামীকাল করবো। আসহাবে কাহ্ফ ও জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে দেখো । কুরায়েশেরা তাই করলো । রসুল স. বললেন, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিবো। কিন্তু এ কথা বলার সময় তিনি “ইনশাআল্লাহ্' উচ্চারণ করলেন না। রসুল স. ভেবেছিলেন আল্লাহ্র পক্ষ থেকে প্রত্যাদেশের মাধ্যমে জ্ঞানলাভ করে তিনি কুরায়েশদের প্রশ্নের জবাব দিবেন। কিন্তু পরদিন কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো না। এভাবে দশ দিন অপেক্ষা করেও কোনো প্রত্যাদেশ না পেয়ে তিনি স. অস্থির হয়ে পড়লেন। এদিকে কুরায়েশেরা বলতে শুরু করলো, তুমি মিথ্যাবাদী । এমতাবস্থায় দশদিন পর অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। এই সুরার প্রারস্তে এ প্রসঙ্গে আমি ইবনে জারীরের একটি ব্যাখ্যা উল্লেখ করেছি। আর সুরা বানী ইসরাইলের "ওয়া ইয়াসআলুনাকা আ'নির্রূহ' আয়াতের ব্যাখ্যা ব্যপদেশেও আমি এ সম্পর্কে আলোচনা করেছি। ওই দুই স্থানেও রসুল স.কে ইনশাআল্লাহ্" উচ্চারণ ব্যতিরেকে কোনো অঙ্গীকার করতে নিষেধ করা হয়েছে। অতএব এ কথা অনস্বীকার্য যে, দৃঢ়ভাবে কোনো কথা বলা বা কাজ করার ইচ্ছা করলে সেই ইচ্ছার সঙ্গে ইনশাআল্লাহ্ বলে আল্লাহ্র ইচ্ছাকে সম্পৃক্ত করতে হবে। এরপর বলা হয়েছে__- “যদি ভুলে যাও, তবে তোমার প্রতিপালককে স্মরণ কোরো ।' এ কথার অর্থ__ হে আমার রসুল! আপনি যদি ইনশাআল্লাহ্ ছাড়া কোনো কথা বা কাজের ঘোষণা দেন, তবে আল্লাহতায়ালার প্রশংসার বর্ণনা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে তাকে স্মরণ করবেন। অথবা এমতো অনবধনতার কারণে আল্লাহ্র বিরাগভাজনতার কথা স্মরণ করে অনুতপ্ত হবেন। কিংবা এই উদ্দেশ্যে আল্লাহকে স্মরণ করবেন যেনো তিনি আপনার বিস্মৃতিপ্রবণতাকে দূর করে দেন এবং আপনার স্মরণশক্তিকে করে দেন প্রখর । ইকরামা বলেছেন, আলোচ্য আয়াতের মাধ্যমে এই মর্মে সদুপদেশ দেয়া হয়েছে, যখন তোমরা রাগান্বিত হও তখন আল্লাহ্কে স্মরণ কোরো । ওয়াহাব বর্ণনা করেছেন, ইঞ্জিল শরীফে উল্লেখিত হয়েছে-__ হে আদম সন্তান! তোমরা তাফনীরে মাবহারী/২৪৫ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।