Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

*ওয়া ছামিনুহুম কালরুহুম' (অষ্টমটি ছিলো তাদের কুকুর) কথাটি এখানে গুণবাচক, যা “সাবৃআতুন' (সাত) এর সিফাত বা বৈশিষ্ট্য । সিফাত সবসময় তার মওসুফের (বিশেষ্যের) সঙ্গে সম্পৃক্ত থাকে । এভাবে বাক্যটির অর্থ দাঁড়িয়েছে__ অষ্টমটি ছিলো তাদের কুকুর । কোনো কোনো আলেম ধারণা করেন, এখানে “ওয়া ছামিনুহুম কালবুহুম' কথাটির “ওয়া' (এবং) অব্যয়টি বস্তবাচক ৷ আরববাসীদের রীতি হচ্ছে তারা সাত সংখ্যা গণনা পর্যন্ত কোনো সংযোজক অব্যয় ব্যবহার করেন না। সংযোজক অব্যয় ব্যবহার করেন আট সংখ্যা থেকে । যেমন -_ এক, দুই, তিন, চার, পাচ, ছয়, সাত এবং আট। কোরআন মজীদে উল্লেখিত হয়েছেন আত্তাইবুনা, আলআবিদূনা, আলহামিদূনা, আস্সা-ইহুনা, আর্রকিউনা, আস্সাজিদূনা, আলআমিরুনা বিল মা'রূফ ওয়ান্‌ নাহুনা আনিল মুনকার । এখানে অষ্টম কথাটির (ওয়ান্নাহুনা আনিল মুনকার) কথাটির পূর্বে ব্যবহৃত হয়েছে 'ওয়াও' বা এবং । অন্যত্র উল্লেখিত হয়েছে__ মুসলিমাতুন-মু'মিনাতুন-কানিতাতুন-তাইবাতুন- আবিদাতুন-ছাইহাতুন-সায়্যিবার্তিওয়া আবৃকারা । এখানে শেষোক্ত (অষ্টম) শব্দটির পূর্বে ব্যবহৃত হয়েছে “ওয়াও' বা এবং । এরপর বলা হয়েছে__ “বলো, আমার প্রতিপালকই তাদের সংখ্যা ভালো জানেন; তাদের সংখ্যা অল্প কয়েকজনই জানেন ।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনি ওই সকল বচসাপ্রবণ ৃষ্টানদেরকে বলুন, আসহাবে কাহফের প্রকৃত সংখ্যা সম্পর্কে জ্ঞান রাখে তোমাদের সম্প্রদায়ের অল্প কয়েকজন মাত্র । আর মুসলমানদেরও কেউ কেউ আমার মাধ্যমে তাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে অবগত। হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি ওই স্বল্প সংখ্যক লোকদের মধ্যে একজন, যে আসহাবে কাহফের সঠিক সংখ্যা সম্পর্কে অবহিত । তারা ছিলেন সাতজন । বর্ণনাটি উল্লেখ করেছেন ইবনে জারীর, ফারইয়াৰী প্রমুখ । ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে মাসউদ বলেছেন, তারা ছিলেন সাতজন এবং তাদের অষ্টমটি ছিলো তাদের কুকুর । বায়যাবী লিখেছেন, আসহাবে কাহফের সংখ্যা সম্পর্কে আলোচ্য আয়াতে তিন রকম উক্তি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমোক্ত উক্তিদ্বয় প্রত্যাখ্যান করা হয়েছে একথা বলে যে, "অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করে কেউ কেউ বলবে ।' কিন্তু শেষোক্ত উক্তিটিকে এভাবে প্রত্যাখ্যান করা হয়নি । সুতরাং “তারা ছিলো সাতজন, তাদের অষ্টমটি ছিলো তাদের 'কুকুর' এই উক্তিটিই যথার্থ। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ওই সাতজন আসহাবে কাহফের নাম হচ্ছে__ মাকসালমীনা, তামলিখা, মারতুনাস, সানুনাস, সারিনুনাস, ফসীরে মাহহারা/২৪২ ||]. 2|10011 8.0]

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।