Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, বর্ণিত হাদিসসমূহের মাধ্যমে কবর পাকা করা, উঁচু করা ও কবরের উপর আড়ম্বরপূর্ণ ইমারত নির্মাণ করা নিষিদ্ধ প্রমাণিত হয়। কিন্তু এ কথা প্রমাণিত হয় না যে, কবরের নিকটে মসজিদ নির্মাণ নিষিদ্ধ । রসুল স. কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছেন, কিন্তু তিনি স. কবরের পাশে মসজিদ বানাতে নিষেধ করেননি । আর ইহুদী ও খৃষ্টানদেরকে তিনি অভিশপ্ত বলেছেন একারণে যে, তারা কবরকে সেজদা করতে শুরু করেছিলো। একথা সন্দেহাতীতরূপে সত্য যে, কবরকে সেজদা করা হারাম। হজরত আবু মুরছাদ গুনুবী থেকে মুসলিম কর্তৃক সুস্পষ্টরূপে বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা কবরের উপরে উপবেশন কোরো না এবং কবরের দিকে মুখ করে নামাজও পাঠ কোরো না। এর পরের আয়াতে (২২) বলা হয়েছে___ “অজানা বিষয়ে অনুমানের উপর কুকুর। এবং কেউ কেউ বলে, তারা ছিলো পাঁচজন, তাদের যষ্ঠটি ছিলো তাদের কুকুর। আবার কেউ কেউ বলে, তারা ছিলো সাতজন, তাদের অষ্টমটি ছিলো তাদের কুকুর।' উল্লেখ্য যে, রসুল স. এর সময়ে আসহাবে কাহফের সংখ্যা নিয়ে শুরু হয়েছিলো তুমুল বিতর্ক । কেউ কেউ বলতো, তারা ছিলো তিনজন এবং তাদের সঙ্গে ছিলো একটি কুকুর। কেউ কেউ বলতো, পাচজন ছিলো তারা । আর কুকুরটি ছিলো ষষ্ঠ। কেউ কেউ আবার বলতো, না; মোটমাট তারা ছিলো আটজন___ সাতজন যুবক ও একটি কুকুর। বলা বাহুল্য যে, এসকল মন্তব্য ছিলো সম্পূর্ণতই অনুমান নির্ভর । তাদের মতামতের পক্ষে কারো কাছেই কোনো প্রমাণ ছিলো না। বাগবী লিখেছেন, নাজরানে বাস করতো ইয়াকুবিয়া ও নাসতুরিয়া সম্প্রদায়ের বৃষ্টানেরা। ওই সম্প্রদায়ভূত সাইয়েদ ও আকেব একবার রসুল স. এর দরবারে আসহাবে কাহফ সম্পর্কে আলোচনা তুললো । সাইয়েদ বললো, তারা ছিলো তিনজন এবং তাদের চতুর্থটি ছিলো তাদের কুকুর। আকেব বললো, না। তারা ছিলো পাঁচজন এবং তাদের ষষ্ঠটি ছিলো তাদের কুকুর । আলোচ্য আয়াতাংশে ওই দু'জনের উক্তিই উল্লেখ করা হয়েছে। “রজমুন' অর্থ তীর নিক্ষেপ করা । 'আলগইব' অর্থ অদৃশ্য । এভাবে এখানে বলা হয়েছে, আসহাবে কাহফ সম্পর্কে খৃষ্টানদের বর্ণিত উক্তি শূন্যে তীর নিক্ষেপ করা বা অন্ধকারে টিল ছোড়ার মতো । এভাবে অনুমানের মাধ্যমে সত্যোদ্ধার করা যায় না। উল্লেখ্য যে আসহাবে কাহফ সম্পর্কে প্রত্যাদেশ অবতীর্ণ হওয়ার পর মুসলমানেরাও অনুমানের ভিত্তিতে তাদের সংখ্যা নিরপণ করতে শুরু করে দিলেন। সে কথাই আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে__ “আবার কেউ কেউ বলে, তারা ছিলো সাতজন আর অষ্টমটি ছিলো তাদের কুকুর । তাফসীরে মাযহারী/২৪১ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।