Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সাধারণের কাতারভুক্ত নন। সুতরাং তারা বাহ্যিকভাবে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা সত্বেও আত্মিক দিক থেকে স্বতন্ত্র ও পৃথক। মাওলানা রুমী তাই বলেছেন__ হরকেসে দর জানে খোদ সুদ ইয়ারেমান ওয়াজদারুনে মান নাজুমতে ইসরারে মান। অর্থঃ কেউ কেউ স্বধারণার বশবর্তী হয়ে আমার সঙ্গে বন্ধুত্ব পাতায়, কিন্তু সে তো আমার অভ্যন্তরীণ রহস্য অনুসন্ধান করতে চায় না। এরকমও হতে পারে যে, বিতপ্তাকারীরা আসহাবে কাহফের অবস্থা ও অবস্থানের বিষয়ে যখন এঁকমত্যাগত কোনো সিদ্ধান্ত নিতে পারলো না, তখন তারা একথা বলতে বাধ্য হলো যে “তাদের প্রতিপালক তাদের বিষয়ে ভালো জানেন ।' যদি তাই হয়, ৩বে খলতে হয়, আলোচ্য উক্তিটি ছিলো বিতপ্তাকারীদের, আল্লাহ্‌র নয়। মাসআলা $ আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, আউলিয়া মাজার থেকে বরকত অর্জনের উদ্দেশ্যে ওই সকল মসজিদে নামাজ পাঠ করার মধ্যে দোষের কিছুই নেই। কিন্তু আমার উস্তাদ (শাহ্‌ওলিউল্লাহ্‌ দেহলবী) এর মতে এরকম করা মাকরূহ। তার অভিমতের সমর্থনে রয়েছে নিম্নে বর্ণিত মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, আবুল হিয়াজ আসাদী বর্ণনা করেছেন, আমাকে হজরত আলী বলেছেন, রসুল স. আমাকে যা করতে বলেছেন, আমি তো তোমাকে তা-ই করতে বলবো । সুতরাং মূর্তি দেখতে পেলেই তা ধ্বংস করে দেবে এবং উচু কোনো সমাধি দেখতে পেলে তা সমতল না করে ছাড়বে না। হজরত জাবের থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. কবর পাকা করতে, তার উপর বসতে ও ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন। জননী আয়েশা ও হজরত ইবনে আব্বাস থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, অন্তিম যাত্রার সময় রসুল স. পীড়িত হলেন । মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতে লাগলেন তিনি । রোগ যন্ত্রণার প্রকোপে একবার তিনি স. চাদর দিয়ে মুখ ঢাকছিলেন, আরেকবার তা সরিয়ে ফেলছিলেন। ওই অবস্থায় তিনি বললেন, ইহুদী ও খৃষ্টানদের উপরে আল্লাহ্‌র অভিশাপ, তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিলো । জননী আয়েশা আরো বলেছেন, রসুল স. তার উম্মতের জন্য ইহুদী ও খৃষ্টানদের অনুসরণ নিষিদ্ধ করেছেন। তাফসীরে মাযহারী/২৪০ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।