এরপর বলা হয়েছে__ "যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিলো তখন অনেকে বললো, তাদের উপর সৌধ নির্মাণ করো । তাদের প্রতিপালক তাদের বিষয় ভালো জানেন । তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বললো, 'আমরা তো নিশ্চয়ই তাদের উপর মসজিদ নির্মাণ করবো ।' আমি বলি, এখানকার “নিজেদের মধ্যে বিতর্ক করছিলো' কথাটির অর্থ__- যে মহাপ্রলয় ও পুনরুথান সম্পর্কে। কেউ কেউ বলতো কিয়ামত, হাশর, নশর ইত্যাদি হবে রূহানীভাবে। আর প্রকৃত বিশ্বাসীরা বলতো শরীরসহ রূহানীভাবে অথবা রূুহ্সহ শারীরিকভাবে । আসহাবে কাহফের ঘটনার মাধ্যমে আল্লাহতায়ালা কথাটির প্রমাণ দিয়েছেন। এরকমও হতে পারে যে__ তাদের মতভেদ দেখা দিয়েছিলো আসহাবে কাহফকে কেন্দ্র করে । জাগ্রত হওয়ার পর যখন তাদের মৃত্যু ঘটলো, তখন কেউ পড়েছেন মাত্র। আবার কেউ কেউ বললো, ইতোপূর্বে তারা দীর্ঘকাল ধরে ঘুমিয়ে ছিলেন ঠিকই, কিন্তু এখন তারা সত্যিকার অর্থেই পৃথিবী পরিত্যাগ করেছেন। হজরত ইবনে আব্বাস বলেছেন, আসহাবে কাহফের পরলোক গমনের পর বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে শুরু হয়ে গেলো প্রচণ্ড বচসা। বিশ্বাসীরা বললো, আমরা এখানে মসজিদ নির্মাণ করবো। কারণ তারা ছিলেন আমাদের পূর্বসূরী ৷ অবিশ্বাসীরা বললো, মসজিদ নয়, এখানে নির্মাণ করতে হবে একটি স্মৃতি সৌধ । তাদের পুণ্যময় স্মৃতিকে অক্ষয় করে রাখার নিমিত্তে এরকমই করা উচিত। কারণ তারা ছিলেন আমাদের ধর্মমতানুসারী। এখানে বিতণ্ডা উপস্থিতকারী দল দু'টোর বক্তব্যের মধ্যে আল্লাহতায়ালার বক্তব্য সংযোজিত হয়েছে এভাবে_- “তাদের প্রতিপালক তাদের বিষয় ভালো জানেন।” এভাবে উভয়দলের বক্তব্যকে এখানে প্রত্যাখ্যান করা হয়েছে। যেনো বলে দেয়া হয়েছে___ হে অবিশ্বাসীর দল! আসহাবে কাহফ কখনো তোমাদের দলভূত হতে পারে না। কারণ তারা ছিলো এক আল্লাহ্র উপাসক। আর হে বিশ্বাসীর দল! তোমাদেরও একথা মনে করার কোনো কারণ নেই যে তারা তোমাদের মতো সাধারণ পর্যায়ের বিশ্বাসবান। না, কখনোই তা নয়। তারা আমার একান্ত প্রিয়ভাজন। সুতরাং তাদের মর্যাদা তোমাদের চেয়ে অনেক উচ্চে। উল্লেখ্য যে, সামাজিকভাবে আল্লাহ্র প্রিয়ভাজনগণও সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে জীবন-যাপন করেন। কিম্তু আত্মিক উৎকর্ষধতার দিক থেকে তারা সর্ব |||. 2|100119.00]1 অকষীর মাযার ২৩৯
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।