Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে_-+সে যেনো দেখে কোন খাদ্য উত্তম এবং তা থেকে যেনো কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য; সে যেনো বিচক্ষণতার সঙ্গে কাজ করে ও কিছুতেই যেনো তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়।" একথার অর্থ-__ আমাদের প্রেরিত খাদ্য সংগ্াহকের দায়িত্ব হবে হালাল ও উত্তম খাদ্য সংগ্রহ করা এবং এমন বিচক্ষণতার সঙ্গে কর্মসম্পাদন করা যেনো আমাদের আত্মগোপনের বিষয়টি প্রকাশ না হয়। জুহাক বলেছেন, এখানকার “আযৃকা' শব্দটির অর্থ পবিত্র। মুকাতিল ইবনে হাব্বান বলেছেন, সর্বোত্তম ৷ ইকরামা বলেছেন, অধিক পরিমাণ । কেননা জাকাত শব্দটির অর্থ প্রাচুর্য, প্রবৃদ্ধি । কেউ কেউ বলেছেন, এখানকার 'আয্কা' শব্দটির অর্থ সস্তা । এর পরের আয়াতে (২০) বলা হয়েছে__ “তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে, তবে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিবে এবং সেক্ষেত্রে তোমরা কখনোই সাফল্যলাভ করতে পারবে না।' একথার অর্থ__ খাদ্য সংগ্রাহক বিচক্ষণতা ও সতর্কতার সঙ্গে কার্যসম্পাদন না করলে আমরা সেখানকার বিগ্রহপূজারী রাজা অথবা জনতার কাছে ধরা পড়ে যাবো । তখন তারা আমাদেরকে প্রস্তরাঘাতে মেরে ফেলবেই অথবা বলপূর্বক করবে ধর্মান্তরিত। আর এরকম হলে আল্লাহর আযাব থেকে তোমরা কিছুতেই আত্মরক্ষা করতে পারবে না। আলোচ্য আয়াতের বর্ণনাভঙ্গি দৃষ্টে একথাই প্রতীয়মান হয় যে, আসহাবে কাহফ সত্যধর্ম গ্রহণের পূর্বে ছিলেন বিগ্রহপূজকদের ধর্মানুসারী । তাই এখানে বলা হয়েছে “তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিবে' । কথাটির অর্থ এরকম হতে পারে যে__ তারা তোমাদেরকে জবরদস্তি করে তাদের অপবিত্র ধর্মমতের অন্তর্ভক্ত করবে। এই মর্মীর্থটিকে গ্রহণ করলে বলতে হয়, এখানকার “আও ইউয়ীদু' কথাটির অর্থ “ফিরিয়ে নিবে' না হয়ে হবে “অন্তর্ভুক্ত করে নিবে ।' এর পরের আয়াতে (২১) বলা হয়েছে___ “এবং এভাবে আমি মানুষকে তাদের বিষয়ে জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে, আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই।' একথার অর্থ__ এভাবে আমি আসহাবে মৃত্যুপরবর্তী কবরের জীবন ও কিয়ামত সম্পর্কে অবলোকন করতে পারে একটি প্রত্যক্ষ নিদর্শন। যেনো একথা স্বীকার করতে বাধ্য হয় যে, আল্লাহ্তায়ালা মৃত ব্যক্তিকে তার কবরে জীবনদান এবং কিয়ামত সম্পর্কে যে প্রতিশ্রুতি প্রদান করেছেন, তা সত্য। তাফসীরে মাযহারী/২৩৮ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।