একদিনের কিছু অংশ। এক বর্ণনায় এসেছে, জেগে উঠে তারা বুঝতে পারলেন নামাজের সময় উত্তীর্ণ হয়েছে। তাই আক্ষেপ প্রকাশার্থে তারা নিজেদের মধ্যে শুরু করে দিলেন এমতো বাক্যালাপ। উল্লেখ্য যে, তারা গুহায় প্রবেশ করেছিলেন সকালে এবং জাগ্রত হয়েছিলেন সন্ধ্যার পূর্বক্ষণে। তাই তাদের একজন বলেছিলেন, পুরো একদিন অথবা একদিনের কিছু অংশ । বলা বাহুল্য যে, তাদের মন্তব্য ছিলো অনুমাননির্ভর । এরকম অনুমাননির্ভর মন্তব্য গ্রহণীয় নয়। কথা বলা উচিত সুনিশ্চিত তথ্যপ্রমাণের ভিত্তিতে ৷ অথবা বলা উচিত আল্লাহ্তায়ালাই প্রকৃত তত্ব অবগত । এরপর বলা হয়েছে__- 'কেউ কেউ বললো, তোমরা কতকাল অবস্থান করেছো, তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন।' একথার অর্থ__ তাদের আর একজন সঙ্গী বার বার তাকাচ্ছিলেন তাদের লম্বা লম্বা চুল ও বড় বড় নখগুলোর দিকে । তাই তিনি এ ব্যাপারে নিশ্চিত হলেন যে, তাদের নিদ্রা ছিলো বহুকালের। কিন্ত কতকালের, তা জানার কোনো উপায় ছিলো না। তাই তিনি বললেন, বন্ধবর্গ! আমাদের এখানকার নিদ্রাভিভূত অবস্থা ও অবস্থানের প্রকৃত জ্ঞান রাখেন কেবল আল্লাহ্ । এক বর্ণনায় এসেছে, মাকসালমীনা ছিলেন তাদের দলপতি । সঙ্গীগণের বিতর্ক প্রশমনার্থে তিনিই তখন বলে উঠেছিলেন_ তোমাদের ন্দ্রার অবস্থা, অবস্থান ও পরিসর সম্পর্কে আল্লাহই সমধিক পরিজ্ঞাত। এরপর বলা হয়েছে__ “এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো ।' এ কথার অর্থ - যিনি “আল্লাহ্র প্রকৃত তত্ব অবগত'__ একথা বলে বিতর্কের অবসান ঘটালেন, তিনি অথবা তাদের অন্য একজন বললেন, সঙ্গে করে যে মুদ্বাগুলো আমরা নিয়ে এসেছি, সেই মুদ্বাগুলো থেকে কিছু মুদ্রাসহ আমাদের মধ্যে যে কোনো একজনকে খাদ্য ক্রয়ের জন্য নগরে প্রেরণ করা হোক। উল্লেখ্য যে, তিন শতাব্দি পূর্বে যখন তারা বেরিয়ে এসেছিলেন, তখন নগরীর নাম ছিলো আফসুম । তাই তাদের মুদ্রাুলোতে অর্ককিত ছিলো ওই নাম ও তৎকালীন রাজার নাম । নগরীটি তখন ছিলো মূর্তিপূজক জনগোষ্ঠী প্রভাবিত । পরে ধীরে ধীরে নগরবাসীরা হয়ে যায় এক আল্লাহ্র উপর বিশ্বাস স্থাপনকারী ৷ নগরীর নামও তখন পরিবর্তিত হয়ে যায়। আফসুমের বদলে নতুন নামকরণ করা হয় তারতুশ। আসহাবে কাহফের নিদ্রাভঙ্গ হওয়ার সময়ে ওই নামই বহাল ছিলো। আলোচ্য বাক্যের মাধ্যমে আরেকটি কথা প্রমাণিত হয় যে, জীবন ধারণের জন্য প্রয়োজন মাফিক কিছু পাথেয় অথবা কিছু অর্থ-বিত্ত সঞ্চয় রাখা তাওয়াক্কুল বা আল্লাহ্ নির্ভরতা বিরোধী নয়। বরং এরকম করাই আল্লাহ্র প্রতি নির্ভরশীলগণের স্বভাব। টু তাফসীরে মাযহারী/২৩৭ |1|1.01100119,001
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।