লাবিত্ব ত্থালায়াত্ আ'লাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা (তাকাইয়া উহাদিগকে দেখিলে তুমি পিছন ফিরিয়া পলায়ন করিতে)। মুয়াবিয়া তবু আমার কথা শুনলেন না। কিছু লোককে গুহার খবর নিতে পাঠালেন । তারা শুহায় প্রবেশ করলো। কিন্তু সেখানকার বিষাক্ত হাওয়া সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলো অল্পক্ষণের মধ্যে । বর্ণনাটি উল্লেখ করেছেন ইবনে আবী শায়বা, ইবনে মুনজির এবং ইবনে আবী হাতেম । পরের আয়াতে (১৯) বলা হয়েছে “এবং এভাবেই আমি তাদেরকে জাগরিত করলাম' এ কথার অর্থ__ যেভাবে আমি ওই গুহাবাসীদের সুদীর্ঘ সেভাবে আর একটি বিশেষ নিদর্শন প্রকাশার্থে সেই মৃত্যুসদৃশ নিদ্রা থেকে আমি তাদেরকে জাগ্রত করলাম । এরপর বলা হয়েছে__ 'যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে ।' একথার অর্থ__ আমি তাদেরকে জাত করলাম এ কারণে যে, যেনো তারা পারস্পরিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমার এই বিরল নিদর্শনটির প্রকৃত তত্ব সম্পর্কে অবগত হয়। একথা যেনো স্পষ্টরূপে হৃদয়ঙ্গম করতে পারে যে, যিনি শতাব্দির পর শতাব্দি পড়ে থাকা মৃতবৎ মানুষকে জাত করতে পারেন। তিনি অবশ্যই মহাপ্রলয়ের পর পুনরুখিত করতেও সক্ষম। এভাবে তাদের বিশ্বাস যেনো হয় প্রত্যক্ষ প্রমাণ বিশিষ্ট । আলোচ্য বাক্যের এমতো ব্যাখ্যাকে গ্রহণ করলে বলতে হয়, এখানকার “লিইয়াতাসাআলু' (তারা জিজ্ঞাসাবাদ করে) কথাটির 'লাম' কারণ প্রকাশক । অর্থাৎ পারস্পরিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত তত্ব অবগত হওয়ার কারণেই তাদেরকে জাগ্রত করা হয়েছিলো । কিন্তু বাগবী লিখেছেন, এখানকার এই 'লাম”্টি পরিণতি প্রকাশক। তিনি এ কথাও লিখেছেন যে, তাদেরকে জাগ্তত করার পরিণাম এই হলো যে, তারা নিজেদের মধ্যে শুরু করে দিলো জিজ্ঞাসাবাদ । কিন্তু প্রকৃত কথা হলো, কেবল জিজ্ঞাসাবাদই তাদের জাগ্রত হওয়ার উদ্দেশ্য ছিলো না। উদ্দেশ্য ছিলো বিরল নিদর্শনটির তস্তোদ্ধার। এরপর বলা হয়েছে_-_ “তাদের একজন বললো, তোমরা কতকাল অবস্থান করেছো? কেউ কেউ বললো, একদিন অথবা একদিনের কিছু অংশ।' একথার অর্থ_ জেগে ওঠার পর তাদের মনে হলো, তাদের নিদ্রা ছিলো স্বাভাবিক নিদ্রার চেয়ে কিছুটা গভীর ও প্রলম্বিত। কিন্ত তার সময় সীমা সম্পর্কে তারা আন্দাজ করতে পারলেন না। তাই বিষয়টি স্পষ্ট করে নেয়ার উদ্দেশ্যে নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন তারা । প্রথমে একজন বললেন, বলতে পারো, কতক্ষণ ধরে আমরা ঘুমিয়েছিঃ আরেকজন জবাব দিলেন, মনে হয় একদিন অথবা তাফসীরে যাযহারী/২৩৬ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।