Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

জুরাইজ আবার শেষোক্ত অভিমতের সমর্থক। হজরত ইবনে আব্বাস বলেছেন, সেটি ছিলো একটি বৃহদাকৃতির কুকুর। এক বর্ণনায় এসেছে, কুকুরটি ছিলো মাঝারী ধরনের । মুকাতিল বলেছেন, সেটির রঙ ছিলো হলুদ ৷ কুরতুবী বলেছেন, গাঢ় হলুদ । কালাবী বলেছেন, তার লোম ছিলো ধুনিত পশম অথবা তুলার ন্যায় । কেউ কেউ বলেছেন, কুকুরটি ছিলো প্রস্তরের মতো ধূসর । হজরত ইবনে আব্বাস বলেছেন, কুকুরটির নাম ছিলো কিতমীর। হজরত আলী বলেছেন, নাম ছিলো তার রাইয়্যান। আওজায়ী বলেছেন, তাকুর। সুদ্দী বলেছেন, ছাত্তর। কা'ব বলেছেন, সাহ্বা। খালেদ বিন মাদান বলেছেন, আসহাবে কাহফের কুকুর ও বালআম বাউরের গাধা ব্যতীত অন্য কোনো চতুষ্পদ জন্ত বেহেশতে প্রবেশ করবে না। সুদ্দী বলেছেন, আসহাবে কাহফ যখন পারব পরিবর্তন করতেন, তখন কুকৃরটিও পার্শ্ব পরিবর্তন করতো । তারা ডান কাত হয়ে শুলে কুকুরটিও শুয়ে পড়তো ডান কাত হয়ে। আবার যখন তারা বাম কাত হতেন, তখন কুকুরটিও বাম কাত হয়ে শুয়ে থাকতো । এরপর বলা হয়েছে___ “তাকিয়ে তাদেরকে দেখলে তুমি পিছনে ফিরে পলায়ন করতে ও তাদের ভয়ে আতংকগ্রস্ত হয়ে পড়তে । একথার অর্থ_ হে আমার রসুল! নিদ্রিত আসহাবে কাহফকে দেখলে যে কেউ ভয় পেয়ে যেতো । আপনিও নিশ্চয় ভয় পেতেন। ভয়ে ও আতংকে পলায়ন করতেন সেখান থেকে । কারণ ওই স্থানটি ছিলো ভয়াবহ রকমের নির্জন। কালাবী বলেছেন, আসহাবে কাহফের চক্ষু ছিলো জাগ্তত মানুষের মতো খোলা । দেখলে মনে হতো এক্ষুণি তারা হয়তো কথা বলে উঠবেন। আর তাদের চোখের দৃষ্টি ছিলো ভয়ংকর। কেউ কেউ বলেছেন, তাদের মাথার চুল হয়ে গিয়েছিলো অস্বাভাবিক রকমের লম্বা এবং হাতের নখও হয়ে গিয়েছিলো অতি দীর্ঘ। কোনো কোনো আলেম বলেছেন, তাদেরকে দেখে ভয় লাগতো বলেই কোনো মানুষজন সেখানে যেতো না। তাছাড়া অতি নিভৃত একটি পর্বত গুহায় প্রবেশ করা নিঃসন্দেহে ভীতিপ্রদ ব্যাপার। এই অভিমতটিই যথার্থ বলে মনে হয়। হজরত সাঈদ ইবনে যোবায়ের থেকে বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি আমীর মুয়াবিয়ার সাহায্যার্থে রোমের জেহাদে অংশগ্রহণ করেছিলাম । পথিমধ্যে পড়লো আসহাবে কাহফের সেই এঁতিহাসিক গুহা । মুয়াবিয়া বললেন, গুহামুখের প্রাচীর ভেঙে দেয়া হলে আমরা আসহাবে কাহফকে দেখতে পেতাম । আমি বললাম, তারা তো ছিলেন আপনার চেয়েও উত্তম। এ কথা বলে তাকে নিবৃত্ত করা হলো। বলা হলো, আল্লাহ্‌ এরশাদ করেছেন__ টু তাফসীরে মাযহারী/২৩৫ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।