Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তখন অনেকে বলিল, “উহাদিগের উপর সৌধ নির্মাণ কর।' উহাদিগের প্রতিপালক উহাদিগের বিষয় ভাল জানেন। তাহাদিগের কর্তব্য বিষয়ে যাহাদিগের মত প্রবল হইল তাহারা বলিল, “আমরা তো নিশ্চয়ই উহাদিগের উপর মসজিদ নির্মাণ করিব ।' 7) অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করিয়া কেহ কেহ বলিবে, “উহারা ছিল তিন জন, উহাদিগের চতুর্থটি ছিল উহাদিগের কুকুর । “এবং কেহ কেহ বলে, বলে, “উহারা ছিল সাত জন, উহাদিগের অষ্টমটি ছিল উহাদিগের কুকুর ।' বল, “আমার প্রতিপালকই উহাদিগের সংখ্যা ভাল জানেন; উহাদিগের সংখ্যা অল্প কয়েকজনই জানে । সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদিগের বিষয়ে বিতর্ক করিও না এবং ইহাদিগের কাহাকেও উহাদিগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না। প্রথমে বলা হয়েছে__ “তুমি মনে করতে, তারা জাগ্রত, কিন্তু তারা ছিলো নিদ্রিত। এখানকার “আইব্বাজ' শব্দটি “ইয়াকীজুন' এর বহুবচন এবং কুৰুদুন' বহুবচন “রক্িদ্‌' এর | যেমন___ “কুউদুন' বহুবচন “কাইদ" এর | এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দাড়িয়েছে__ হে আমার রসুল! আসহাবে কাহফকে দেখলে আপনি মনে করতেন, তারা বুঝি জেগেই আছে। কিন্তু না, তারা ছিলো নিদ্রিত। ঘুমের ঘোরে কখনো কখনো পার্্ব পরিবর্তন করতো মাত্র। এরপর বলা হয়েছে-_ “আমি তাদেরকে পার্থ পরিবর্তন করাতাম ডানে ও বামে ।' হজরত ইবনে আব্বাস বলেন, আসহাবে কাহফ ঘুমের মধ্যেই মাঝে মাঝে পার্শ পরিবর্তন করতেন। মাটি যাতে তাদের শরীরকে ভক্ষণ না করতে পারে, সেজন্যই আল্লাহ্‌ করে দিয়েছিলেন ওই বিশেষ ব্যবস্থা। কোনো কোনো আলেম বলেছেন, তারা পার্খ্ব পরিবর্তন করতেন আশুরার দিবসে । হজরত আবু হোরায়রা বলেছেন, তারা পার্শ্ব পরিবর্তন করতেন বছরে মাত্র একবার । এরপর বলা হয়েছে__- “এবং তাদের কুকুর ছিলো সম্মুখের পা দু'টি গুহা-দ্বারে প্রসারিত করে ।' মুজাহিদ ও জুহাক বলেছেন, “ওয়াসীদ্‌* অর্থ গুহার আঙ্গিনা বা উঠোন । আতা বলেছেন, “দহলিজ'বা বহির্বাটি | সুদ্দী বলেছেন, শব্দটির অর্থ দরজা । ইকরামার এক বর্ণনানুসারে হজরত ইবনে আব্বাসের অভিমত এরকম । অধিকাংশ তাফসীরকার বলেছেন, আসহাবে কাহফের সঙ্গী জন্তটি ছিলো কুকুর। কোনো কোনো আলেম বলেছেন, বাঘ । কেননা প্রত্যেক হিংস্র প্রাণীকেই বলা হয় “কালব' । রসুল স. উত্বা ইবনে আবু লাহাবকে বদদোয়া দিয়েছিলেন একথা বলে যে, হে আমার আল্লাহ্‌! আপনার কোনো “কালবকে' হিংস্র জন্তকে) তার উপরে বিজয়ী করে দিন। এর কিছুদিন পরে একটি বাঘ উতবাকে ছিড়ে ছিড়ে খেয়ে ফেললো । কিন্ত্র অধিকতর প্রসিদ্ধ অভিমত এই যে, জন্তটি ছিলো কৃকুরই । ইবনে তাফসীরে মাযহারী/২৩৪ ঢু ||1111.011100119.0011

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।