Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

“ইলাল কাহ্‌ফি' অর্থ গুহার আশ্রয় গ্রহণ করো। অর্থাৎ পর্বত গহ্বরে এমনভাবে আত্মগোপন করো যেনো অংশীবাদীরা তোমাদের সন্ধান না পায়। এখানকার “মির্ফাক্"' শব্দটি ইসমে আলা" (করণ কারক) অর্থাৎ ওই মাধ্যম বা ব্যবস্থা যার দ্বারা উপকার লাভ হয়। উল্লেখ্য যে, আসহাবে কাহফ ছিলেন দৃঢ়চিত্ত বিশ্বাসী। তাই তাদের কথা তাদের এক সাথীর মুখ দিয়ে দৃঢ় আশাব্যঞ্জকরূপে উচ্চারিত হতে পেরেছে এভাবে “তোমাদের প্রভুপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করবার ব্যবস্থা করবেন ।" পরের আয়াতে (১৭) বলা হয়েছে___ 'দেখলে দেখতে-__ তারা গুহার প্রশস্ত চত্তরে অবস্থিত, সূর্য উদয়কালে তাদের গুহার দক্ষিণ পার্থে হেলে আছে এবং অস্তকালে তাদেরকে অতিক্রম করছে বাম পাশ দিয়ে ।' একথার অর্থ__ হে আমার রসুল! আপনি আসহাবে কাহফের ওই গুহার নিকটে গেলে দেখতে পেতেন গুহাটি অবস্থিত রয়েছে একটি প্রশস্ত চত্বরে । সেখানে উদয়কালে সূর্য হেলে পড়ে দক্ষিণে এবং অস্তকালে হেলে যায় বামে । এখানে “তাযাওয়ারু' অর্থ হেলে যাওয়া বা ঝুঁকে পড়া । শব্দটি পরিগঠিত হয়েছে 'যাওরুন' থেকে । 'জাতাল ইয়ামীন' অর্থ দক্ষিণ পাশে । আর “জাতাশ্‌ শিমাল' অর্থ বাম পাশে । অর্থাৎ গুহাটির ডানে ও বামে । “তাক্‌রিদ্' অর্থ অতিক্রম করা । আর 'ফাজ্বওয়াতিন' অর্থ প্রশস্ত চত্বর বা বিস্তৃত স্থান। ইবনে কুতাইবা লিখেছেন, গুহাটির মুখ ছিলো সন্তর্ধিমগ্ুলীর দিকে। পূর্ব পশ্চিমে প্রলম্থিত বিষুব রেখায় । তাই উদয়ের সময় সূর্য হেলে থাকতো ডান পাশে । আর অন্তমিত হওয়ার সময়ে ঝুঁকে পড়তো বাম পাশে। ফলে গুহার দু'পাশেই পুরোপুরি সূর্য-কিরণ পতিত হতো । তাই পচন, দুর্গন্ধ, বাতাসের স্বল্পতা __ এ সকল কিছু ঘটতো না। আবার আসহাবে কাহফের শরীরেও সরাসরি সূর্যের আলো পড়তে পারতো না। এভাবে তাদের শরীরকে রক্ষা করা হতো প্রথর রোদ থেকে । সেই সঙ্গে তাদের পরিধেয় বন্ত্রও রক্ষা পেতো মালিন্য থেকে। কোনো কোনো আলেম ইবনে কৃতাইবার এমতো ভৌগোলিক ব্যাখ্যাকে তেমন গুরুতৃপূর্ণ বলে মনে করেননি। তারা বলেছেন, বিষয়টি মূলতঃ ছিলো আল্লাহ্‌র অপার পরাক্রমের বহিঃপ্রকাশ। পরবর্তী বাক্যে তাই বলা হয়েছে__ “এ সবই আল্লাহ্‌র নিদর্শন।' এরকমও বলা যেতে পারে যে, এখানে আসহাবে কাহফের পরিচয় ও তাদের অবস্থান স্থলের যথাযথ বিবরণ প্রদানের মাধ্যমে প্রকারান্তরে একথাই প্রমাণ করা হয়েছে যে, এই কোরআন আল্লাহ্তায়ালার সত্যবাণী। না হলে আসহাবে কাহফের এরকম নিখুঁত বর্ণনা এখানে এভাবে উপস্থাপিত হতে পারতো না। ||. 2|100119.00] অ্ষগীরে মাহারী২৬১

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।