নামক স্থানে তাদের ওই উট আমাকে দেখে আওয়াজ করে উঠেছিলো । তাদের কাফেলা এলে ওই লোক দু'টোকে জিজ্ঞেস করে দেখো আমি ঠিক কথা বলেছি কিনা। লোকেরা একথা শুনে বললো, এটাও একটা চিহ্ন বটে, যা বিচার্ধ। লোকেরা পুনরায় বললো, এবার তবে আমাদের ওই কাফেলার উটগুলো সম্পর্কে কিছু বলো। রসুল স. বললেন, তানইম নামক স্থানে আমি তোমাদের কাফেলার উটগুলোকে দেখেছি । লোকেরা বললো, কয়টি উট ছিলো সেখানে? সেগুলোর আকার আকৃতি কেমন ছিলো? আর সেগুলোর পিঠেই বা ছিলো কোন কোন পণ্যের বোঝা ? রসুল স. বললেন, তখন অতো কিছু তো আমি লক্ষ্য করিনি । তবুও বলছি, শোনো-__ আর একবার হারুরাহ নামক স্থানে সম্পূর্ণ কাফেলা একত্রে আমার সামনাসামনি হয়েছিলো । তখন আমি অমুক অমুক ব্যক্তিকে দেখেছি। কাফেলার সম্মুখভাগৈে ছিলো একটি মেটে রঙের উট । তার পিঠে ছিলো খেজুরের দুই পাতা বুননের মাদুরের বোঝা। অমুক দিন সূর্যোদয়ের সময় তোমাদের কাফেলা মক্কায় পৌছবে। অংশীবাদীরা বললো, এই নিদর্শনটিও সম্মুখভাগের মেটে উটটিসহ কাফেলা ফিরে এসেছে । কাফেলার লোকদেরকে জিজ্ঞেস করে তারা জানতে পারলো রসুল স. যা বলেছেন, তা সম্পূর্ণ সত্য। এরপরেও অংশীবাদীরা রসুল স.কে সত্য নবী বলে বিশ্বাস করলো না। বলতে লাগলো, আরে, এ যে দেখছি স্পষ্ট যাদু । মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. একবার আমাদের সামনে বললেন, সেদিনের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি হাজরে আসওয়াদের নিকটে বসেছিলাম । অংশীবাদীরা আমাকে রাতের ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে লাগলো । বায়তুল মাকদিস সম্পর্কেও জানতে চাইলো তারা । আমি তো বায়তুল মাকদিসের সবকিছু সেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিনি । তাই অস্বস্তিবোধ করলাম। কিন্তু আল্লাহ্ আমার চোখের সামনে প্রতিভাসিত করলেন বায়তুল মাকদিস। এরপর তাদের সকল প্রশ্বের উত্তর দিতে শুরু করলাম দেখে দেখে । ওই অলৌকিক ভ্রমণের সময় সকল নবী-রসুলের সঙ্গে সাক্ষাত ঘটেছিলো আমার । নবী মুসাকে দেখেছিলাম নামাজ পাঠরত অবস্থায় । তিনি ছিলেন কৃশকায় ও কুঞ্চিত, ঘন কেশবিশিষ্ট । দেখলে মনে হয় তিনি যেনো শানুরাহ গোত্রের কেউ হবেন। তিনি দেখতে অনেকটা ওরওয়া বিন মাসউদ ছাকাফীর মতো । পিতা ইব্রাহিমকেও নামাজ পড়তে দেখেছিলাম তখন । তিনি ছিলেন আমার মতো দেখতে । নামাজের জামাতের আয়োজন করা হলো । সকল নবী সারিবদ্ধ হয়ে দীড়ালেন। নামাজ সুসম্পন্ন হলো আমার ইমামতিতে | নামাজ শেষে জনৈক নবী একজনকে দেখিয়ে বললেন, হে আখেরী নবী! ইনি হচ্ছেন দোজখের প্রধান প্রহরী মালেক। এঁকে সালাম বলুন । আমি তার দিকে তাকাতেই তিনি সালাম বললেন প্রথমে । ॥॥00|18,0] অঙ্গার 3৯
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।