বিশুদ্ধ চিত্ত ও ধৈর্যশীল । উল্লেখ্য যে, আল্লাহতায়ালা আসহাবে কাহফের হৃদয় থেকে পার্থিব মোহ-মমতা চিরদিনের জন্য অপসারিত করে দিয়েছিলেন। তাই তারা উন্নীত হয়েছিলেন আত্মবিনাশনের স্তরে (ফোনায়ে কলবের মাকামে)। সে আর অবশিষ্ট ছিলো না। এরপর বলা হয়েছে___ “তারা যখন উঠে দীড়ালো তখন বললো, আমাদের প্রতিপালক আকাশমগ্লী ও পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করবো না; যদি করি, তবে তা হবে অতিশয় গহিত। একথার অর্থ__ অত্যাচারী রাজা দাকিয়ানুস মূর্তিপূজার প্রতি বিমুখ 5৯77৮ 5 দৃঢ়তাব্যঞ্জক স্বরে বললেন, আকাশমগ্ডলী ও পৃথিবীর যিনি একক সৃজয়িতা, আমাদের প্রভৃপালনকর্তা। আমরা কখনোই তার পরিবর্তে অন্য কারো উপাসনা করবো না। যদি করি, তবে তা হবে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত। এখানে 'শাত্াত্া' অর্থ অতিশয় গর্হিত, সত্যের সীমালংঘন। এর পরের আয়াতে (১৫) বলা হয়েছে__ 'আমাদেরই এ স্বজাতিগণ, তার পরিবর্তে অনেক ইলাহ্ গ্রহণ করেছে। তারা এ সমস্ত ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেনো? একথার অর্থ__ দৃঢ়চেতা ওই যুবকগণ আরো বললো, আমাদের সম্প্রদায়ের অধিকাংশ লোক আল্লাহ্র ইবাদত পরিত্যাগ করে হয়ে গিয়েছে অংশীবাদী। পূজা পার্বণ শুরু করে দিয়েছে কল্পিত দেব-দেবীদের ৷ অথচ তাদের এমতো অপকর্মের পক্ষে স্পষ্ট কোনো প্রমাণই নেই । প্রমাণহীন বিষয় যে পরিত্যাজ্য, সে কথাও তো তারা বোঝে না। বুঝলেও বিশ্বাস করতে চায় না। কারণ তারা অজ্ঞ ও মিথ্যা উদ্তাবনকারী। শেষে বলা হয়েছে__ “যে আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, তার চেয়ে অধিক সীমালংঘনকারী আর কে? একথার অর্থ __ যে ব্যক্তি আল্লাহ্র সত্তা, গুণাবলী ও কার্যকলাপের সঙ্গে অন্য কাউকে অংশীদার বানায়, “আল্লাহ্র সন্তান রয়েছে", 'দেব-দেবীরা আল্লাহ্র নিকট সুপারিশ করবে'__ এরকম মিথ্যার যারা উদ্ভাবক, তারাই সর্বাপেক্ষা অধিক সীমালংঘনকারী। সীমালংঘনের ক্ষেত্রে তাদের চেয়ে অধিক অগ্রণী আর কে? যুবকদের অংশীবাদিতা প্রত্যাখ্যান ও এক আল্লাহ্র প্রতি বিশ্বাসজ্ঞাপক বক্তব্য শোনা সত্তেও রাজা দাকিয়ানুস উত্তেজিত হলো না। বললো, তোমরা তরুণ। স্বভাবগত চঞ্চলমতিত্তের কারণে বিভ্রান্ত হওয়া তোমাদের জন্য বিচিত্র কিছু নয়। তাই বিষয়টি গভীরভাবে ভেবে দেখবার জন্য তোমাদেরকে কিছুকাল অবকাশ দেয়া হলো। আশা করি, তোমাদের বোধোদয় ঘটবে । একথা বলে রাজা চলে গেলো অন্য এক অঞ্চলের দিকে । তার চলে যাবার পর যুবকবৃন্দ ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয়ের জন্য নিজেদের মধ্যে মতবিনিময় শুরু করলো । একজন বললো-_ তাফসীরে মাহারী/২২৯ ॥111.0|110011 9,001
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।