সেখানে বানিয়ে দিলেন একটি মসজিদ । নির্দেশ দিলেন আল্লাহতায়ালার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সকলে যেনো প্রতিবছর অন্ততঃ একবার উপস্থিত হয় সেখানে। এক বর্ণনায় এসেছে, তামলিখাকে বাজার থেকে ধরে নিয়ে যাওয়া হলো রাজার কাছে। রাজা বললেন, তুমি কে? তামলিখা বললেন, আমি এই শহরেরই বাসিন্দা। অমুক মহল্লায় আমার বাড়ী। আমি গতকাল বাড়ী থেকে বেরিয়ে গিয়েছিলাম । আজ সকালে এসেছি। উপস্থিত ব্যক্তিবর্গ তামলিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো । কিন্তু কেউই তাকে চিনতে পারলো না। রাজার হঠাৎ মনে পড়লো রাষ্ট্রীয় মহাফিজ খানায় নাকি এমন কয়েকজন যুবকের বিবরণ আছে, যাদেরকে অনেক খোজাখুঁজি করেও আর পাওয়া যায়নি । রাজনির্দেশে তৎক্ষণাৎ কথিত ফলক আনা হলো। রাজা পড়ে দেখলেন, সেখানে লিপিবদ্ধ রয়েছে তামলিখা ও আরো কয়েকজনের নাম । তামলিখা বললেন, অন্য নামগুলো আমার সঙ্গীদের । তারা এক পর্বত গুহায় আমার জন্য প্রতীক্ষমান। তাদেরকে দেখতে চাইলে চলুন আমার সঙ্গে । রাজা তামলিখার সঙ্গে উপস্থিত হলেন আসহাবে কাহফের গুহার সম্মুখে । তামলিখা বললেন, রাজন! প্রথমে আমাকে প্রবেশ করতে দিন। নতুবা তারা ভয় পেয়ে যাবে। একথা বলেই তামলিখা গুহাভ্যন্তরে প্রবেশ করে সকলকে সম্ভাষণ জানালেন। পরক্ষণেই আল্লাহ তাদেরকে দান করলেন মৃত্যু । আর সেই সঙ্গে তাদেরকে অদৃশ্য করে দিলেন লোকচক্ষু থেকে। ওই গুহাবাসীদের কাহিনীই শুরু হয়েছে আলোচ্য আয়াত থেকে। পরের আয়াতে (১১) বলা হয়েছে__ অতঃপর আমি তাদেরকে গুহায় কয়েক বৎসর ঘুমন্ত অবস্থায় রাখলাম ।' একথার অর্থ__ জালেম রাজার অত্যাচার থেকে আত্মরক্ষার নিমিত্তে যখন ওই পুণ্যবান যুবকেরা পর্বতগহ্বরে আশ্রয় গ্রহণ করলো, তখন আমি তাদের উপরে অবতীর্ণ করলাম গভীর, গভীরতর ন্দ্রা। ফলে তারা হয়ে গেলো পার্থিব অনুভূতি ও প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত । এভাবে অতিবাহিত হয়ে গেলো অনেক কয়টি বছর। এখানে “সিনীনা' শব্দটির পরে বসানো হয়েছে “'আদাদা'। এভাবে বোঝানো হয়েছে অতিক্রান্ত বছরের সংখ্যা অনেক, অল্প নয়। আর এ কথা সর্বজনম্বীকৃত যে, অধিক সংখ্যাই গণনাযোগ্য, অল্পসংখ্যা নয়। এর পরের আয়াতে (১২) বলা হয়েছে__ পরে আমি তাদেরকে জাগ্ধত করলাম জানবার জন্য যে, দুই দলের মধ্যে কোনটি তাদের অবস্থিতি কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে ।' এখানে “আলহিযবাইনি' অর্থ দুই দল। আর “আমাদান' অর্থ অবস্থিতিকাল | আর এখানে “এলেম' অর্থ বর্তমানের ওই জ্ঞান যা সম্পৃক্ত ভবিষ্যতের সাথে। ॥॥/||.2|1100118,0]। অন্ীর মাহারী২২৭
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।