তারই দরবারে । এরপর আরইউস ও তার সঙ্গীরা গুহাভ্যন্তরে প্রবেশ করে এক তাকিয়ে রইলেন পরম পুণ্যবান যুবকগণের দিকে । তাদের অবয়ব ছিলো জ্যোতিম্নাত। পোশাক পরিচ্ছদও ছিলো নতুন ও ঝকঝকে । তিনশত নয় বছরের সময়ের পরিসর তাদের উপরে কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করতে পারেনি । আরইউস এবার দূত মারফত একটি পত্র প্রেরণ করলেন রাজা বিদুসীসের নিকটে । লিখলেন, মহামান্য রাজন! আল্লাহতায়ালার এক অভূতপূর্ব নিদর্শন প্রকাশিত হয়েছে এখানে । অতি শীঘ্র আগমন করুন এবং স্বচক্ষে দর্শন করুন তিনশত নয় বছর পূর্বের কয়েকজন পুণ্যবান যুবককে । রাজা বিদুসীস ছিলেন বিশ্বাসী ও পুণ্যপ্রবণ। পত্র পেয়ে তিনি আর কালবিলম্ব করলেন না। উপস্থিত হলেন আসহাবে কাহফের গুহায়। স্বচক্ষে তাদেরকে দেখে আল্লাহ্র শোকরিয়া আদায় করলেন। বললেন, হে আমার আল্লাহ্! হে আকাশ ও পৃথিবীর নিরঙ্কুশ অধিকর্তা । আমি তোমারই উপাসনা করি । শরণ প্রার্থনা করি তোমারই সকাশে। তুমি পবিভ্রতম | মহামহিম। আমার পুণ্যবান পিতা পিতামহের মতো এই অযোগ্য দাসের প্রতিও দয়া করে তুমি জারী রেখেছো তোমার সতত অনুগ্রহের নিরগগল প্রবাহ । দিকে দিকে ছড়িয়ে পড়লো আসহাবে কাহফের বিস্ময়কর কাহিনী । দলে দলে লোক এসে দেখে যেতে লাগলো তাদেরকে । রাজা বিদুসীসকে পেয়ে আসহাবে কাহফ খুশী হলেন খুব। আলিঙ্গন করলেন তাকে । মাটিতে বসেই কিছুক্ষণ বাক্যালাপ করলেন রাজা বিদুসীসের সঙ্গে। তারপর বললেন, পুণ্যমতি স্ম্রাট! এবার বিদায় । আপনার উপরে বর্ধিত হোক আল্লাহ্র বিশেষ কৃপা ও নিরাপত্তা । আল্লাহ্ আপনার সাম্রাজ্যকে অসৎ মানুষ ও জনের অনিষ্ট থেকে রক্ষা করুন। ফী আমানিল্লাহ্। বিদুসীসকে গুহামুখ পর্যস্ত এগিয়ে দিলেন আসহাবে কাহফ । পুনরায় ফিরে এলেন স্বস্থানে। আল্লাহ্র প্রতি বিশেষভাবে ধ্যানমগ্ন অবস্থায় ইন্তেকাল করলেন তারা । রাজা তাদের স্মরণে উড়িয়ে দিলেন অনেক নিশান। তারপর তাদেরকে শুইয়ে দিলেন পৃথক পৃথক আটটি স্বর্ণ নির্মিত তক্তায়। এভাবে তাদের প্রতি মর্যাদা প্রদর্শনের পর রাজা বিদুসীস ফিরে এলেন তার মহলে । রাতে স্বপ্র দেখলেন আসহাবে কাহফকে । তারা বললেন, প্রিয় বিদুসীস! পৃথিবীর জীবন শেষে মাটিতে আশ্রয় গ্রহণ করাই নিয়ম । কিয়ামত শেষে মাটি থেকেই পুনরুথিত হবো আমরা । তুমি আমাদেরকে স্বর্ণাবদ্ধ করেছো কেনো? রাজা জেগে উঠে আপন কৃতকর্মের জন্য দুঃখিত হলেন। এবার তিনি নির্মাণ করিয়ে নিলেন সার নামক একপ্রকার গাছের তক্তানির্মিত সিন্দুক । ওই সিন্দুকগুলোতে আসহাবে কাহফের পবিত্র মরদেহ রক্ষা করে সেগুলোকে প্রোথিত করলেন মৃত্তিকায় । এভাবে আল্লাহ্ তাদেরকে চিরদিনের জন্য আড়াল করে দিলেন জনদৃষ্টি থেকে। রাজা বিদুসীস তাফসীরে ম্াযহারী/২২৬ টু |1|1.01100119,00]
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।