আপনাদের কাছে । আমার কথা সত্য কি না, তা যদি প্রমাণ করতে চান, তবে এক্ষুণি আপনারা চলুন বিজলুস পাহাড়ের ওই গুহায়। দেখবেন, আমার সঙ্গীগণ সেখানে আমার জন্য অপেক্ষমান। তামলিখার কথা শুনে আরইউস, আস্তিউস এবং শহরের সকল লোক তামলিখার সঙ্গে চললো বিজলুস পাহাড় অভিমুখে । ওদিকে তামলিখার সঙ্গীগণ তামলিখার ফিরতে দেরী দেখে চিন্তিত হয়ে পড়লেন । ভাবলেন, তামলিখা নিশ্চয় দাকিয়ানুসের লোকদের কাছে ধরা পড়েছে। একথা ভাবতে ভাবতে তারা শুনতে পেলেন অনেক লোকের শোরগোল ও ঘোড়ার খুরের আওয়াজ । ভাবলেন, নিশ্চয় দাকিয়ানুসের লোকেরা এবার আমাদেরকে বন্দী করতে এসেছে। আল্লাহ্র সাহায্য লাভের নিমিত্তে তখন সকলে নামাজে দণ্ডায়মান হলেন। আল্লাহ্ সকাশে আবেদন জানালেন নিরাপত্তার । বিচারপতি আরইউসের নেতৃত্বে শহরবাসীরা উপস্থিত হলেন গুহামুখে। প্রথমে গুহায় প্রবেশ করলেন তামলিখা । সাথীদেরকে সংক্ষেপে সবকিছু খুলে বললেন। তখন সকলে বুঝতে পারলেন যে, তারা আল্লাহ্র হুকুমে দীর্ঘ তিন শত বছরের বেশী ঘুমিয়েছিলেন। এখন আবার তার হুকুমেই তারা জেগে উঠেছেন। আর আল্লাহ্ তাদেরকে করতে চান কিয়ামত ও হাশরের (মহাপগ্রলয় ও পুনরুখথানের) একটি নিদর্শন । নিদ্রা মৃত্যুতুল্য। তিনশত বছর ধরে কেউ নিদ্রাভিভূত থাকে না। মৃত্যুর পরে কেউ যেমন পুনজীবিত হয় না, তেমনি তিনশত বছরের মৃত্যুতুল্য নিদ্রার পর জাগ্রত হওয়াও অসন্তভব । কিন্তু আল্লাহৃতায়ালার ইচ্ছা থাকলে সবই হয়। কিয়ামতও অনুষ্ঠিত হবে আল্লাহতায়ালার ইচ্ছায়। সুতরাং তা সত্য। আর আসহাবে কাহফের এই ঘটনাটি সেই কিয়ামতের একটি প্রকৃষ্ট প্রমাণ । তামলিখার পর গুহায় প্রবেশ করলেন বিচারপতি আরইউস। তিনি দেখতে পেলেন প্রবেশমুখের পাশেই একটি তামার সিন্দুক । তিনি সিন্দুকটি খুলতে নির্দেশ দিলেন একজনকে । সকলের সামনে সিন্দুকটি খোলা হলো। দেখা গেলো, তার মধ্যে রয়েছে দুটি দস্তার ফলক । ফলক দুটোতে লেখা রয়েছে__ এখানে আত্মগোপন করে রয়েছেন আটজন পুণ্যবান যুবক। তাদের নাম মাকসালসীনা, মাথশালমীণা, তামলিখা, মারতুনাস, বাশারতুনাস, বীরবুছ, দাইউমাস এবং বানাতে চেয়েছিলো । তাই তারা পালিয়ে এসে আত্মগোপন করেছে এই গুহায় । পরে রাজনির্দেশে গুহামুখে নির্মিত হয় প্রাচীর ৷ চিরদিনের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পুণ্যবান গুহাবাসীরা । আমরা তাদের কয়েকজন শুভাকাঙ্বী তাদের এই কাহিনী খোদাই করে রাখলাম, যেনো আগামী পৃথিবীর মানুষ তাদের আত্মত্যাগের এই ঘটনা জানতে পারে। বিচারপতি আরইউস ও অন্যান্যরা বিস্মিত হলো। আল্লাহতায়ালার এই বিরল নিদর্শন স্বচক্ষে দর্শন করে কৃতজ্ঞতা প্রকাশ করলো টু তাফসীরে মাযহারী/২২৫ |1.01100119,001
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।