Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তিনি এখন মুখোমুখি হয়েছেন দু'জন অচেনা বিচারকের | মহামান্য বিচারক আরইউস ও আস্তিউস মুদ্রাগুলো নিয়ে তীক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রশ্ন করলেন, হে অচেনা ব্যক্তি! আপনি কোথায় পেয়েছেন এই গুপ্ত ধনভান্তার? তামলিখা বললেন, এই মুদ্বাগুলো কোনো গুপ্ত ধনভাণ্ডারের নয়। এই শহরের টাকশাল থেকেই এগুলো তৈরী হয়েছে । আর এগুলো আমি সংগ্রহ করেছি আমার পিতার নিকট থেকে। কিন্তু এখন যে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কি বলবো, তাও ভেবে পাচ্ছি না। বিচারকদ্বয়ের একজন বললেন, আপনার পরিচয়? তামলিখা বললেন, আমি এই শহরেরই অধিবাসী । আরেক জন বিচারপতি বললেন, পিতৃপরিচয়ঃ এখানে এমন কেউ কি রয়েছে যে আপনাকে চেনে? তামলিখা তার পিতার নাম বললেন । কিন্তু উপস্থিত ব্যক্তিবর্গের দিকে লক্ষ্য করে পরিচিত কাউকেই দেখতে পেলেন না। বিচারপতি বললেন, আপনার বচন অসত্য । তামলিখা তার মস্তক কিঞ্চিত আন্দোলিত করলেন। কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। উপস্থিত ব্যক্তিবর্গের একজন বললো, লোকটি মনে হয় উন্মাদ । আরেক জন বললো, না, ছাড়া পাওয়ার জন্য উন্মাদের ভান করছে। বিচারপতি তামলিখার দিকে কঠোর দৃষ্টিপাত করে বললেন, আপনি কি মনে করেন, আপনাকে আমরা ছেড়ে দিবো? একথাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে, মুদ্রাগুলো আপনি পেয়েছেন আপনার পিতার নিকট থেকে? মুদ্রাগুলোতে রয়েছে তিনশতাধিক বছরের পূর্বের সিলমোহর। আপনি যুবক । আর আমরা বয়োপ্রবীণ। আর আমাদের স্কন্ধে অর্পিত হয়েছে ন্যায় বিচারের ভার । এখানকার গুপ্ত ধনভাণ্তারের অধিকারী ব্যক্তিগতভাবে কেউ হতে পারে না। সুতরাং সত্য প্রকাশ না করা পর্যন্ত আপনাকে বন্দী করে রাখাই ন্যায়সংগত বলে মনে হয়। তামলিখা এবার মুখ খুললেন। বললেন, মহামান্য বিচারপতি! একটি প্রশ্ন রয়েছে আমার । প্রশ্টির উত্তর পেলে আমিও আপনাকে সব কথা খুলে বলবো । আমি জানতে চাই রাজা দাকিয়ানুস এখন কোথায়? উপস্থিত লোকেরা বললো, সেতো বহুকাল পূর্বে মৃত্যুবরণ করেছে। এখন পৃথিবীতে এ নামে অন্য কোনো রাজা বাদশাহ নেই। তামলিখা বললেন, তাহলে নিশ্চয় পথ ভুলে আপনাদের দেশে এসেছি। এখানে কে আমার কথা বিশ্বাস করবে? প্রকৃত ঘটনা শুনুন__ আমরা কয়েকজন যুবক ছিলাম সত্যধর্মে প্রতিষ্ঠিত। রাজা দাকিয়ানুস আমাদেরকে মূর্তি পূজার নির্দেশ দিলো । আমরা তার কথা মানতে চাইনি । তাই গতকাল সন্ধ্যায় আমরা পালিয়ে গিয়েছিলাম এবং অনতিদূরের এক পর্বত গহ্বরে আত্মগোপন করেছিলাম । সেখানে কখন যেনো আমরা ঘুমিয়ে পড়লাম । সকালে জেগে উঠে খাদ্য বস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে ছদ্মবেশে শহরে এসে এভাবে ধরা পড়ে গেলাম তাফসীরে মাযহারী/২২৪ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।