এক্ষুণি তারা হয়তো তাকে ধরে বেধে নিয়ে যাবে রাজা দাকিয়ানুসের দরবারে । দোকানীদের কথা-বার্তা শুনে সেখানে আরো লোক জড় হলো । তারা তামলিখাকে চিনতে চেষ্টা করলো । কিন্তু কিছুতেই চিনতে পারলো না। তামলিখা ভীত হয়ে বললেন, তোমরা আমার মুদ্রাগুলো নিয়ে নিলে, খাবারও দিলে না। ঠিক আছে। এখন আমাকে দয়া করে যেতে দাও । লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কে? কোথা থেকে এসেছো? তবে তুমি যে-ই হও না কেনো, তুমি নিশ্চয় গুপ্তধন পেয়েছো। সুতরাং আমাদের কাছ থেকে তুমি তা গোপন রাখতে পারবে না। এক্ষুণি আমাদেরকে মৃত্তিকায় প্রোথিত ওই গুপ্তধনভাপ্তারের কাছে নিয়ে চলো। আমাদেরকেও ওই সম্পদের ভাগ দিতে হবে । নতুবা আমরা তোমাকে বিচারকের হাতে সোপর্দ করবো। বিচারক তো তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। ভীত বিহ্বল তামলিখা হতবাক হয়ে গেলেন । লোকেরা তার শরীরের চাদর তার গলায় পেচিয়ে তাকে নিয়ে গেলো শহরের এক গলিতে । গলির লোকেরা বললো, কি ব্যাপার? একে এভাবে গ্রেন্তার করেছো কেনো? তারা বললো, এ লোকের কাছে রয়েছে প্রাচীনকালের ধনভাগ্তার। লোকজনের মুখে মুখে একথা ছড়িয়ে পড়লো সর্বত্র । ছোট-বড় সকলে ভিড় জমালো তামলিখাকে কেন্দ্র করে । অনেকে বললো, এ লোক তো আমাদের শহরের বাসিন্দাই নয়। আমরা কেউই তো তাকে চিনতে পারছি না। তামলিখা নিশ্ুপ। তখন তার অন্তরে বার বার কেবল একথার উদয় হচ্ছিলো যে, নিশ্চয় অল্পক্ষণের মধ্যে এসে পড়বেন তার পিতা, ভ্রাতা ও অন্যান্য আত্মীয়েরা। তারা তো এই শহরের গণ্যমান্য লোক । সুতরাং তারা তাকে নিশ্চয় এদের হাত থেকে মুক্ত করতে পারবে । দু'জন সৎ ও পুণ্যবান ব্যক্তি ছিলেন ওই শহরের স্বনামধন্য বিচারকর্তা। তাঁদের এক জনের নাম আরইউস এবং আরেক জনের নাম আস্তিউস। তামলিখাকে শেষে তাদের কাছে নিয়ে যাওয়া হলো। যাবার সময় পিতা ও ভ্রাতাদেরকে দেখার উদ্দেশ্যে তিনি বার বার এদিকে ওদিকে তাকালেন। আর তার ওই উদ্ত্রান্ত দৃষ্টি দেখে লোকেরা ভাবলো, তিনি পাগল। এই নিয়ে তারা যথেষ্ট হাসিতামাশাও করলো । তামলিখা কেদে ফেললেন। আকাশের দিকে মুখ উত্তোলন করে বললেন, হে আমার আল্লাহ্! হে আকাশ ও পৃথিবীর চিরঅমুখাপেক্ষী সৃজয়িতা! আমার হৃদয় পরিপূর্ণ করে দাও ধের্য ও সহিষ্কুতায়। তোমার পক্ষ থেকে সাহায্যকারী হিসেবে অবতীর্ণ করো তোমার প্রিয়ভাজন ফেরেশতা জিবরাইলকে । অথবা আমার পরিত্রাণার্থে প্রেরণ করো অন্য কোনো অদৃশ্য শরণ । প্রার্থনা শেষে তিনি মনে মনে ভাবলেন, হায়! বন্ধুবর্গ যদি এখন আমার সঙ্গে থাকতো । আমরা তো এইমর্মে অংগীকার করেছিলাম যে, জীবনে মরণে আমরা কেউ কারো কাছ থেকে বিচ্ছিন্ন হবো না। বিচারকছয়ের সামনে হাজির হয়ে তামলিখা কিছুটা প্রকৃস্থিত হলেন । দেখলেন, দাকিয়ানুস নয়, ॥॥/||.2|1100118.00] তক মমহারী১২৩
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।