Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

বললেন, বদ্ধুগণ! আল্লাহ্‌র দিকে, প্রত্যাবর্তন নিশ্চিত। সুতরাং মৃত্যুভয়ে ভীত হওয়া আমাদের জন্য শোভন নয় । আমাদের তো কেবল একটিই ভয়, দ্ুশমনদের অত্যাচারে আমরা যেনো ইমানহারা হয়ে না যাই। সুতরাং হে তামলিখা! ছদ্মবেশ ধারণ করে তুমি শহ্রাভ্যত্তরে যাও। কিনে নিয়ে এসো একটু বেশী আহার্য সামগ্রী । সাবধান! বুদ্ধিমত্তার সঙ্গে কর্মসম্পাদন কোরো । তোমার গতিবিধি অনুসরণ করে কেউ যেনো আবার আমাদের এই আত্মগোপনের হানে এসে না পড়ে । তামলিখা প্রস্তুত হলেন। শরীর থেকে খুলে ফেললেন মূল্যবান পোশাক। তারপর ছিত্রবন্ত্র পরিধান করে কিছু মুদ্রা হাতে নিয়ে এগিয়ে গেলেন গুহামুখের দিকে । সবিস্ময়ে দেখলেন, গুহার প্রবেশ পথে রয়েছে একটি ভগ্ন প্রাচীর । কিন্ত তিনি আর পিছনে ফিরলেন না। দুঃস্থ মানুষের মতো ধীরে ধীরে পৌছে গেলেন শহরে । কেউ তাকে চিনে ফেলে কিনা, একথা ভেবে তিনি সভয়ে এদিকে ওদিকে মাঝে মাঝে দৃষ্টিপাত করতে লাগলেন । তিনি একথা কিছুতেই বুঝতে পারলেন না যে, ইতোমধেই অতিবাহিত হয়েছে সুদীর্ঘ তিনশত বছর । শহরের প্রবেশ পথে পৌছে তিনি দেখলেন, সেখানে মৃর্তিটুর্তি কিছুই নেই। যতোই ভিতরে প্রবেশ করেন, ততোই তার মনে হয়, এ শহর কি সেই শহর! শহরের লোকজনদের চেহারা সুরত কথা-বার্তা সবকিছুই কেমন অচেনা । একবার তার মনে হলো, তবে কী ডুল রাস্তায় এলাম? তবে কি যা দেখছি তা স্বপ্ন£ঃ এরকম নানা কথা ভাবতে ভাবতে তিনি উপস্থিত হলেন বাজারে । দেখলেন, ক্রেতা-বিক্রেতার মধ্যে কেউ কেউ হজরত ঈসার নামে কসম খাচ্ছে । একটি প্রাচীরে হেলান দিয়ে দাড়ালেন তিনি । ভাবলেন, কী বিস্ময়! গতকালই আমরা দেখে গেলাম এই শহরে হজরত ঈসা ইবনে মরিয়মের নাম উচ্চারণ করার মতো কেউই ছিলো না। অথচ আজ তার নামে কসম, কথা-বার্তা সবই চলেছে । তবে কি এটা অন্য কোনো শহর! এক যুবককে তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, এই শহরের নাম কি? যুবকটির উত্তর শুনে আরো বেশী অবাক হয়ে গেলেন তিনি । নাম তো ঠিকই আছে। কিন্তু এ শহর এতো অচেনা কেনো? এই অচেনা পরিবেশ থেকে মনে হয় এক্ষুণি বেরিয়ে যাওয়া উচিত । তার আগে কিছু খাবার কেনা দরকার 1 তিনি এগিয়ে গেলেন একটি রুটির দোকানের দিকে । আক্তিন থেকে কয়েকটি রৌপ্যমুদ্রা বের করে রুটিওয়ালাকে দিয়ে বললেন, আমাকে কয়েকটা রুটি দিন । রুটিওয়ালা মুদ্রা হাতে নিয়ে তাজ্জব হয়ে গেলো । উল্টেপাল্টে দেখে মুদ্রাগুলো দিলো পাশের দোকানদারকে । সেও অবাক হয়ে দেখতে লাগলো মুদ্রাুলোকে ৷ তারপর সে সেগুলোকে দিলো পাশের আর এক দোকানীকে । তারপর নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, সম্ভবতঃ এই লোকটি গুপ্তধন পেয়েছে। মুদ্রাণ্তলোতো বহুকাল পূর্বের । তাদের কথা-বার্তা শুনে তামলিখা ভীত হলেন। ভাবলেন, লোকগুলো মনে হয় তাকে চিনে ফেলেছে। তাফসীরে মাযহারী/২২২ |11|11.011100119.0011

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।