Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

ডেকে মানুষের হেদায়েতের ব্যাপারে পরামর্শ বিনিময় করলেন। তাদের সঙ্গে কথা-বার্তা বলতে গিয়ে বিদুসীস সবিস্ময়ে দেখলেন, প্রকাশ্যতঃ মুমিন মনে হলেও ভিতরে ভিতরে তারা কাফের । কিয়ামতের প্রতি তাদেরও কোনো আস্থা নেই এবং তারাও মনে প্রাণে চায় যে, হাওয়ারীগণের ধর্ম ও মতাদর্শ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিক। বিদুীস মনের দুঃখে পরামর্শ সভা থেকে প্রস্থান করলেন । ফিরে এলেন তার নিজস্ব প্রকোষ্ঠে। বন্ধ করে দিলেন সকল দরজা ও জানালা । রাজকীয় পরিচ্ছদ খুলে ফেলে পরিধান করলেন কম্বলের পোশাক । এক কোনে ছাই বিছিয়ে বসে পড়লেন তার উপর । দিনরাত রোদনার্ত কণ্ঠে দোয়া করতে লাগলেন, হে আমার আল্লাহ্‌! তুমি প্রজাসাধারণের পথভ্রষ্টতা সম্পর্কে অধিক অবগত । দয়া করে ভুমি তাদের অন্তরে শুভবোধ জাগ্রত করে দাও। প্রকাশ করো কোনো বিরল নিদর্শন, যার মাধ্যমে অপনোদিত হয় তাদের ভ্রান্ত বিশ্বাস। হে আমার পরম করুণাপরবশ প্রভুপালক! তোমার রোদনরত বান্দা বিদুসীসের প্রার্থনা মঞ্্ুর করো। তোমার বান্দাদের ধ্বংস হওয়া তুমিও তো পছন্দ করো না। আল্লাহপাক এবার বিদুসীসের করুণ প্রার্থনা কবুল করলেন । আসহাবে কাহফের অবরদদ্ধ গুহার নিকটে বসবাসকারী এক লোকের অন্তরে এই চিন্তার উদয় হলো যে, গুহামুখের প্রাচীরটি ভেঙে দিয়ে গুহাটিকে সহজেই তো ছাগল ও মেষের থাকার ব্যবস্থা করা যায়। লোকটির নাম ছিলো আওলিয়াস। সে দু'জন শ্রমিক নিয়ে ভেঙে ফেললো গুহামুখের প্রাচীর । গুহায় প্রবেশ করেই সে দেখলো আসহাবে কাহফের সকলে জেগে উঠে বসেছেন। সকলেই বেশ হাসিখুসি | মনে হচ্ছিলো গতরাতে ঘ্বমানোর পর স্বাভাবিকভাবে তারা জেগে উঠেছেন। অভ্যাস অনুযায়ী সকলে নামাজ পাঠ করলেন। তারপর তাদের মনে হলো রাজা দাকিয়ানুসের কথা । মনে হলো, রাজার লোকেরা নিশ্চয় আমাদেরকে হন্যে হয়ে খুজে বেড়াচ্ছে। তাদের আরো মনে হলো গত রাতের ঘুম ছিলো কিছুটা প্রলঙ্িত। তাই তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলেন, কতক্ষণ ঘুমিয়েছিলাম আমরা? কেউ বললেন, একদিন একরাত্রি। আবার কেউ বললেন, না তার চেয়েও কম। এভাবে কথা-বার্তা বলতে বলতে শেষে সকলে একযোগে বলে উঠলেন, আল্লাহই জানেন, কতোকাল ঘ্ুমিয়েছিলাম আমরা । তাদের একজনের নাম ছিলো তামলিখা। তার কাছে জমা ছিলো সকলের অর্থকড়ি। তাই তাকে উদ্দেশ্য করে একজন বললেন, যাও শহরের বাজারে গিয়ে কিছু আহার্য দ্রব্য ক্রয় করে নিয়ে এসো। সেই সঙ্গে জেনে এসো, আমাদের সম্পর্কে কে কী আলোচনা করছে। তামলিখা বললেন, আমরা তো রাজার এলাকার মধ্যেই। রাজার লোকদের কোনো ক্রুর দৃষ্টি হয়তো আমাদেরকে অনুসন্ধান করে ফিরছে। কিস্তি আমরা তো কেবল আল্লাহ্‌র সাহায্যপ্রার্থী । সুতরাং তোমরা চিন্তিত হয়ো না। তাদের আর একজনের নাম ছিলো মুলসালমিনা ৷ তিনি তাফসীরে যাযহারী/২২১ |1111.011100119.0011

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।