খৃষ্টান যুবকদের সঙ্গে নিয়ে হাওয়ারী উ্বাও হয়েছে । ওদিকে হাওয়ারীর জঙ্গী যুবকেরা আর একজন খৃষ্টান যুবককে নিয়ে পৌছলো একটি পর্বতের গুহায় । তাদের সঙ্গে সঙ্গে সেখানে একটি কুকুরও গিয়ে উপস্থিত হলো । সকলে মিলে ঠিক করলো, রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে গুহাতেই কাটিয়ে দেয়া যাক। সকালে নেয়া যাবে পরবর্তী সিদ্ধান্ত । তারা আল্লাহ্র ইবাদতে মগ্ন হলো । কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিদ্রাভিভূত হলো তারা । মাটিতে পড়ে রইলো মৃত মানুষের মতো । ওদিকে রাজা স্বয়ং তার লোকজন নিয়ে খুজতে খুজতে উপস্থিত হলো ওই গুহাটির নিকটে । সকলেই বুঝতে পারলো পলাতকেরা এই গুহার মধ্যেই রয়েছে। রাজার লোকজন গুহায় প্রবেশ করার চেষ্টা করলো । কিন্তু হঠাৎ ভয় পেয়ে গেলো সকলে । গুহামধ্যে প্রবেশ করার সাহস কারো হলো না। রাজার এক সঙ্গী বললো, মহামান্য রাজন! আপনি তো তাদেরকে হত্যাই করতে চান। রাজা বললো, হ্যা। সঙ্গীটি বললো, তাহলে এখানে একটি প্রাচীর নির্মাণ করে গুহামুখটি বন্ধ করে দিন। ক্ষুধা তৃষ্ঠায় অতিষ্ঠ হয়ে ভারা অবরুদ্ধ শুহাতে অবশ্যই মারা পড়বে । আপনার উদ্দেশ্য সাধনের এটাই প্রকৃষ্ট উপায়। ওহাব আরো বর্ণনা করেছেন, আসহাবে কাহফ দীর্ঘদিন ধরে নিদ্রাভিভূত হয়ে রইলেন অবরুদ্ধ গুহায়। কেটে গেলো যুগের পর যুগ । শতাব্দির পর শতাব্দি। তারপর একদিন এক রাখাল তার ছাগল ও মেষগুলো চরাতে চরাতে উপস্থিত হলো গুহাটির সন্নিকটে । সহসা শুরু হলো তুমুল বৃষ্টি । আশ্রয় লাভের উদ্দেশ্যে সে গুহামুখে দীড়িয়ে দেখলো তার পথ রোধ করে আছে দীর্ঘ দিনের পুরনো একটি প্রাচীর । প্রাচীরটিতে ধাক্কা ধাক্কি করতেই ধসে পড়লো তার একাংশ । সেই ভগ্ন অংশ গলিয়ে সে প্রবেশ করলো ভিতরে । সারারাত ধরে চললো তুমুল বর্ষণ। ঘুম থেকে জেগে উঠলেন আসহাবে কাহ্ফ 1 একরাত্রি ঘুমিয়েছেন এরকম মনে হলো তাদের । মোহাম্মদ বিন ইসহাক লিখেছেন, তখন চলছিলো রাজা বিদুসীসের রাজত্ব । তিনি ছিলেন পুণ্যবান। কিন্তু তার শাসনকালের আটমত্রি বংসর অতিক্রান্ত হওয়ার পর তার প্রজাসাধারণ বিভক্ত হলো দুইভাগে-_ মুমিন ও কাফের । মুমিনেরা বিশ্বাস করতো আল্লাহকে এবং কিয়ামতকে ৷ কিন্ত আল্লাহ্ ও কিয়ামতের প্রতি কাফেরদের কোনো আহ্থা রইলো না। রাজা বিদুসীস তাদের এমতো পদশ্থলন দেখে ব্যথিত হলেন। অনেক কাকুতি মিনতি করে তাদের হেদায়েতের জন্য প্রার্থনা জানালেন আল্লাহতায়ালার মহান দরবারে । কিন্তু তার প্রার্থনা কবুল করা হলো না। দিন দিন কাফেরদের সংখ্যা বেড়ে যেতে লাগলো । শারীরিকভাবে নয়, কিয়ামত হবে রূহানীভাকে__ এই ছিলো তাদের বিশ্বাস। এ কথা ভেবেই তারা গা ভাসিয়ে দিলো ভোগ-বিলাসের সর্বনাশা স্রোতে । একদিন বিদুসীস পুণ্যবানদেরকে তকষণীরে মাহান/১২০ |||. 8|10018.0]|
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।