মন্ধায় ফিরে এলে, কেমনঃ আমি বললাম, হ্টা। সে এ ব্যাপারে কোনো মন্তব্য না করে কেবল বললো, তুমি যা বললে, তা কি আমি লোকজনকে বলে দিবো? আমি বললাম, হ্যা । সে তখন চিৎকার করে বলতে শুরু করলো, হে কা'ব বিন লুয়াই সম্প্রদায়ের লোকেরা, এদিকে এসো । তার ডাক শুনে অনেকেই এগিয়ে এলো । আবু জেহেল বললো, মোহাম্মদ! তুমি আমাকে যা বলেছো, তা এবার সবার কাছে বলো। আমি বললাম, গতরাতে আমাকে এক স্থানে নিয়ে যাওয়া হয়েছিলো । লোকেরা বললো, কোথায়? আমি বললাম, বায়তুল মাকদিসে ৷ তারা বললো, তারপর সেখান থেকে রাতের মধ্যেই ফিরে এলে ? আমি বললাম, হ্যা। একথা শুনেই কিছু লোক বিদ্রুপচ্ছলে হাততালি দিতে শুরু করলো । আবার কিছু লোক বিস্ময়ে হতবাক হয়ে নিজ হাতে নিজেদের মস্তকের কেশ টানতে শুরু করলো। কেউ কেউ নতুন ইমান এনেছিলো। কিন্তু তারা ছিলো দুর্বলচিত্ত। তারাও একথা শুনে সরে গেলো ইমানের পথ থেকে । এক মুশরিক দৌড়ে গেলো হজরত আবু বকরের গৃহে । বললো, শুনেছো, তোমার সাথী কী বলে? সে নাকি কাল রাতে বায়তুল মাকদিসে গিয়ে আবার ফিরে এসেছে । আবু বকর বললো, তাই নাকি? সে বললো, হ্যা । আবু বকর বললো, তিনি যদি এরকম বলে থাকেন, তবে ঠিকই বলেছেন। সে বললো, তুমি কি এরকম অবিশ্বাস্য কথাও বিশ্বাস করবে? আবু বকর বললো, আমি তো এর চেয়ে তার আরো বেশী বিস্ময়কর কথা বিশ্বাস করি। তার প্রতি আসমান থেকে প্রতিনিয়তই প্রত্যাদেশ অবতীর্ণ হয়ে চলেছে। আমি তো সেগুলোকেও সত্য বলে মানি। বর্ণনাকারী বলেন, মক্কার কিছু সংখ্যক লোক বায়তুল মাকদিস দেখে এসেছিলো । তারা বললো, হে মোহাম্মদ! তুমি কি আমাদের কাছে বায়তুল মাকদিসের বিবরণ দিতে পারবে? রসুল স. বললেন, আমি একে একে বায়তুল মাকদিসের বিভিন্ন অংশের বিবরণ দিতে শুরু করলাম। সরিয়ে দেয়া হলো দূরত্বের পর্দা। মনে হলো আকীলের বাড়ীর কাছে এসে দীড়িয়েছে বায়তুল মাকদিস। আমি স্বচক্ষে তা দেখে দেখে বলতে লাগলাম । লোকেরা শুনে বললো, তোমার বর্ণনা সঠিক। এবার তবে আমাদের কাফেলা সম্পর্কে কিছু বলো। বায়তুল মাকদিস যাওয়া আসার পথে তুমি তাদেরকে কোথায় দেখে এসেছো? রসুল স. বললেন, আমি তোমাদের কাফেলাকে দেখেছি রওয়াহা নামক স্থানে । তাদের একটি উট হারিয়ে গিয়েছিলো । হারানো উট খুঁজে ফিরছিলো তারা । সেখানে ছিলো তাদের একটি পানির মশক । আমার তেষ্টা পেয়েছিলো । তাই ওই মশক থেকে পানি ঢেলে পান করেছিলাম আমি । তারপর তা রেখে দিয়েছিলাম যথাস্থানে । কাফেলা ফিরে এলে কাফেলার লোকদেরকে তোমরা জিজ্ঞেস করে দেখো, আমি যেখানে বললাম, সেখানে তাদের পানির পাত্রটি ছিলো কি না। লোকেরা বললো, এটি একটি নিদর্শন বটে, যা প্রণিধানযোগ্য । রসুল স. বললেন, আমি অমুক গোত্রের কাফেলারও সাক্ষাত পেয়েছিলাম । তাদের দু'জন লোক আরোহণ করেছিলো একটি উটে। জীমার তাফসীরে মাযহারী/২২ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।