Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

তাদেরকে আড়াল করে নিলেন জনপদবাসীদের দৃষ্টি থেকে । জনপদবাসীরা তখন হঠাৎ হারিয়ে যাওয়া ওই যুবকদের নাম ও বংশপরিচয় খোদাই করলো একটি ফলকে । তাতে লেখা হলো অমুক বাদশাহর শাসনকালে অমুক অমুক রাজপুরুষের পুত্র অমুক তারিখ থেকে নিখোজ । অনেক অনুসন্ধান করেও তাদের সম্পর্কে কিছু জানা গেলো না ইত্যাদি ইত্যাদি। ফলকটি রেখে দেয়া হলো মুসাফিরখানায় । ওদিকে পর্বতের এক গোপন গহ্বরে আসহাবে কাহ্‌ফ ও তাদের কুকুর গভীর নিদ্রায় মগ্রু। পৃথিবীতে বয়ে চললো দিবস-যামিনীর নিয়মিত আবর্তন-বিবর্তন। একে একে মৃত্যুবরণ করলো সেই জামানার বাদশাহ্‌ ও প্রজাসাধারণ । শুরু হলো নতুন জামানা। শেষ হলো শতাব্দী । শতাব্দীর পর শতাব্দী। এভাবে সুদীর্ঘ তিন শত নয় বছর পর জেগে উঠলো আসহাবে কাহ্‌ফ। ওহাব বিন মুনাববাহ্‌, বর্ণনা করেছেন, হজরত ঈসার এক হাওয়ারী (সাহাবী) ধর্ম প্রচারের উদ্দেশ্যে একবার গেলেন আসহাবে কাহ্‌ফের শহরে । শহরের প্রবেশ দ্বারে পৌছতেই একজন বললো, শহরাভ্যন্তরে প্রবেশ করার পূর্বে এখানকার এই মূর্তিটিকে সেজদা করে নিতে হয়। হাওয়ারী লোকটির কথা মান্য করলেন না। শহরে না ঢুকে তিনি গেলেন নিকটবর্তী একটি হাম্মামখানায় ৷ সেখানে মালিকের সঙ্গে কথাবার্তা বলে গ্রহণ করলেন হাম্মামখানার তর্ত্বাবধায়কের চাকুরী । কয়েকদিনের মধ্যেই হাম্মামখানার মালিক টের পেলো, তার আয়-উপার্জন দিন দিন বেড়ে যাচ্ছে। সুতরাং সে তার নতুন কর্মচারীর উপরে খুবই প্রসন্ন হলো। স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে পরিচয় হলো হাওয়ারীর । হৃদ্যতাও গড়ে উঠলো তাদের মধ্যে । হাওয়ারী তাদেরকে আসমান জমিনের বিষয়ে বিভিন্ন কথা শোনালেন । যুবকেরা আকৃষ্ট হলো। এভাবে একসময় তারা গ্রহণ করলো খৃষ্টান ধর্মমত । হাওয়ারী হাম্মামখানার মালিকের সঙ্গে শুরুতেই এই শর্ত করে নিয়েছিলো যে, রাতে তাকে কোনো ব্যাপারে ডাকা যাবে না। কারণ রাতে তাকে বিশেষভাবে নামাজে লিপ্ত থাকতে হয় । একদিন ঘটলো একটি অনভিপ্রেত ঘটনা । সন্ধ্যার পর এক মহিলাকে নিয়ে সেখানে হাজির হলো সেখানকার এক রাজপুত্র ৷ হাওয়ারী বললেন, আপনি রাজপুত্র হয়ে কী উদ্দেশ্য নিয়ে এই রমণীকে এখানে এনেছেনঃ রাজপুত্র লজ্জিত হয়ে ফিরে গেলো । কিন্তু কিছুক্ষণ পরে পুনরায় মহিলাকে নিয়ে হাজির হলো সেখানে । এবার সে হাওয়ারীর কথায় ভ্রচক্ষেপ মাত্র করলো না। দু'জনেই প্রবেশ করলো হাম্মামখানায়। এর মধ্যে কীভাবে যেনো রাজার কাছে সংবাদ পৌছলো, হাম্মামখানার মালিক রাজপুত্রকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে রাজদরবার থেকে ছুটে এলো সিপাই-শান্ত্রী। তারা আসার আগেই ভয়ে পালিয়ে গেলো হাম্মামখানার মালিক । সিপাইরা বললো, কর্মচারী কোথায়ঃ তার সাথে নাকি কয়েকজন যুবক থাকে । তারাই বা কোথায়ঃ খোজ করে দেখা গেলো নব্য তাফসীরে মাবহারী/২১৯ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।