সম্রাট দাকিয়ানুসের পরিবারের দু'জন সদস্য ছিলো ইমানদার । কিন্তু তারা তাদের ইমানকে প্রকাশ করতো না। তাদের একজনের নাম ছিলো ইয়ানদুরুস এবং অপরজনের নাম ছিলো আইয়াশ। তারা দুজনে পরামর্শ করে ঠিক করলো, আসহাবে কাহ্ফের এই বিস্ময়কর ঘটনার স্মৃতি অক্ষয় করে রাখতে হবে । আগামী পৃথিবীর বিশ্বাসবানেরা যেনো এ কাহিনী জেনে অভিভূত হয়! একথা ভেবে তারা একটি প্রস্তর ফলকে খোদাই করলো আসহাবে কাহ্কের নাম, বংশপরিচয় এবং আল্লাহ্র পথে হিজরতের সংক্ষিপ্ত কাহিনী। তারপর তারা প্রস্তর ফলকটিকে মাটিতে পুতে রাখলো । বয়ে যায় রহস্যময় সময়। শেষ হয়ে যায় সম্রাট দাকিয়ানুসের জামানা । আসহাবে কাহ্ফের বিস্ময়কর নিদ্রা তবুও ভঙ্গ হয় না। উবায়েদ ইবনে উমায়ের বর্ণনা করেছেন, আসহাবে কাহ্ফের সংখ্যা ছিলো একাধিক । প্রথমে তারা ছিলো সৌখিন যুবক । মূর্তিপূজক ছিলো তারা । গলায় ছিলো তাদের মূল্যবান হার ও হাতে ছিলো চুরি। একটি শিকারী কুকুর ছিলো তাদের সার্বক্ষণিক সঙ্গী। একদিন তারা সঙ্গে কয়েকটি মুর্তি নিয়ে সেজেগুজে ঘোড়ায় চড়ে রওয়ানা হলো একটি বার্ষিক মেলায়। কিন্তু আল্লাহ্ নিতান্ত অনুগ্রহপরবশ হয়ে তাদের হৃদয়ে দান করলেন ইমান। তাদের মধ্যে একজন আবার ছিলো মন্ত্রী। সেও মনে মনে হয়ে গেলো ইমানদার। কিন্তু তারা কেউ তাদের ইমানের কথা মুখে প্রকাশ করলো না। মনে মনে সকলেই ভাবলো, কাফেরদের সঙ্গ পরিত্যাগ না করলে আল্লাহ্র আযাব এসে পড়তে পারে । একথা ভেবেই তারা একে অন্যকে ছেড়ে পৃথক হয়ে গেলো। দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করতে লাগলো একে অপরকে । একদিন তাদের একজন বসেছিলো একটি নির্জন বৃক্ষের ছায়ায় । আর একজন দূর থেকে তাকে দেখে ভাবলো, আমার মতো সে-ও তো মনে মনে ইমানদার হয়ে যেতে পারে । সে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়লো । কিন্তু মুখে কিছু বললো না। দূর থেকে দু'জনকে বসে থাকতে দেখে এগিয়ে গেলো আরেকজন । এভাবে তারা সকলেই একত্র হলো ওই বৃক্ষটির নিচে। একজন সাহস করে বললো, কী ব্যাপার? তোমরা এভাবে এখানে সমবেত হলে কেনো? কেউ কোনো জবাব দিলো না। সকলে উচ্চারণ করলো একই প্রশ্ন । কিন্ত কেউ জবাব দিলো না। এরপর তারা জোড়ায় জোড়ায় পৃথক হয়ে ভয়ে ভয়ে পরস্পরের নিকট প্রকাশ করলো তাদের ইমানকে ৷ এভাবে প্রথমে জোড়ায় জোড়ায় এবং পরে সমবেতভাবে সকলেই বুঝতে পারলো তাদের অন্তরের পরিচয়। নিকটেই ছিলো একটি পাহাড় । ওই পাহাড়ের নির্জনতম একটি গহ্বরে তারা মগ্র হলো আল্লাহ্র ইবাদতে । একটি শিকারী কুকুরও তাদের সঙ্গ নিয়ে অবস্থান গ্রহণ করলো শুহামুখে। একসময়ে ঘুমিয়ে পড়লো সকলে । তাদের আত্মীয় স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পেলো না। আল্লাহ্ স্বয়ং তাফসীরে যাযহারী/২১৮ |1111.011100119.0011
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।