ঘুমিয়ে পড়লেন সকলে । কুকুরটি ছিলো তখন গুহামুখে সম্মুখের পা প্রসারিত অবস্থায় । সেও ঘুমিয়ে পড়লো সঙ্গে সঙ্গে। ওদিকে সম্রাট ও তার লোকজন অনেক তালাশ করলো তাদেরকে । কিস্ত কেউই সমতরটকে তাদের সন্ধান দিতে পারলো না। সম্রাট বললো, ধর্মদ্রোহী যুবকণুলো তো আমাকে পেরেশান করে ফেললো । আমি তো তাদেরকে অবকাশ দিয়েছিলাম । তারা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করলে আমি তো তাদেরকে কিছু বলতাম না। শহরের গণ্যমান্য লোকেরা বললো, সম্রাট অযথার্থ পাত্রে তার অনুগ্রহ বর্ষণ করেছেন। কিন্তু তারা তো অবাধ্য । সংশোধিত হওয়ার অভিপ্রায় থাকলে তারা এভাবে উধাও হয়ে যেতো না। তাদের কথা শুনে সম্রাট হয়ে উঠলো রোষতপ্ত। সে তৎক্ষণাৎ ডেকে আনলো যুবকগণের পিতৃবর্গকে। বললো, বলো, তোমাদের সন্তানেরা কোথায়! কী দুঃসাহস তাদের! যুবকগণের পিতারা বললো, মহামান্য রাজন! আমরা তো আপনার অবাধ্য নই। সুতরাং আপনি তাদের অবাধ্যতার কারণে আমাদেরকে শাতি দিতে পারেন না। আর তারা তো পালিয়ে যাওয়ার আগে আরেক কাণ্ড ঘটিয়েছে । আমাদের অনেক ধন-সম্পদ তারা দান করে গিয়েছে অভাবগ্রস্ত জনসাধারণকে । একথা শুনে সম্রাট তাদেরকে ছেড়ে দিলো এবং বিজ্লুস পাহাড়ের দিকে প্রেরণ করলো একটি অনুসন্ধানী দলকে । নির্দেশ দিলো, তাদেরকে খুজে পাও আর না পাও, পাহাড়ের সবগুলো গুহার প্রবেশমুখ বন্ধ করে দিয়ে এসো। কিন্ত আল্লাহ্র অভিপ্রায় ছিলো অন্যরকম । তিনি আসহাবে কাহ্্ফকে মর্ধাদায়িত করতে চেয়েছিলেন। অনাগত মানবতার জন্য তাদেরকে করতে চেয়েছিলেন তার অপার পরাক্রমের এক বিশেষ নিদর্শন । আর ওই নিদর্শনের মাধ্যমে মানুষকে একথাই বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, মহাপ্রলয় ও পুনরণ্থান অবশ্যন্তাবী। শতাব্দির পর শতাব্দি মৃতবৎ পড়ে থাকার পর যেমন করে তারা পুনরায় জাগত হয়েছিলেন, তেমনি করে মহাপ্রলয়ের পর পুনরুখিত হবে সকল মানুষ । সম্রাট দাকিয়ানুস চেয়েছিলো যে গুহায় তারা প্রবেশ করে থাকুক না কেনো, সে গুহাই যেনো হয় তাদের কবর । বন্ধ গুহায় যেনো তারা ক্ষুধা ও তৃষ্তায় অতিষ্ঠ হয়ে ধুকে ধুকে প্রাণ ত্যাগ করে । স্মাটের লোকেরা ভেবেছিলো, আসহাবে কাহ্ফ জাগ্রত এবং গুহার মুখ বন্ধ করা সম্পর্কে সম্পূর্ণ পরিজ্ঞাত। কিন্তু আল্লাহ্ তাদেরকে রেখেছিলেন মহান্দ্রায় আধনামে ৷ তাদের রূহসমূহ রেখে দিয়েছিলেন আপন তত্ত্রাবধানে । কুকুরটিও হয়ে গিয়েছিলো তাদেরই মতো নিদ্রিত অথবা মৃতবৎ। কিন্তু আল্লাহর হুকুমে তাদের সকলের শরীর কখনো এপাশে, আবার কখনো ওপাশে স্থাপিত হতো । এভাবেই মৃত্তিকার স্থায়ী আগ্রাসন থেকে রক্ষা করা হয়েছিলো তাদের শরীরকে । ু তাফলীরে মাযহারী/২১৭ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।