Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 07
/ ৬৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সুদ্রাগুলো নিয়ে তারা গিয়ে আশ্রয় নিলো শহরের অনতিদূরের বিজ্লুস পর্বতের একটি নিভৃত গুহায়। সিদ্ধান্ত গ্রহণ করলো, এই গোপন গহ্বরে আমরা একাগ্রচিত্তে আল্লাহ্‌র ইবাদতে মগ্র হবো। সম্রাটের আগমনের সংবাদ পেলে আমরা আবার গিয়ে দীড়াবো তার সম্মুখে । সে যা করতে পারে করবে আমরা তার বিষয়ে মোটেই চিত্তিত হবো না। একটি কুকুর তাদেরকে ভালোবাসতো খুব । সে- ও সঙ্গ নিলো তাদের । যুবকেরা পর্বত-গহ্বরে প্রবেশ করে নিমগ্রু হলো ইবাদত বন্দেগীতে । হজরত কাস্ব আহ্বারের বর্ণনায় এসেছে, পথিমধ্যে একটি কুকুর তাদের পিছু নিলো। তারা কয়েকবার কুকুরটিকে তাড়িয়ে দেয়ার চেষ্ট করলো। কুকুরটি বলে উঠলো, হে আল্লাহপ্রেমিকগণ! আমাকে তাড়িয়ে দিয়ো না। আমি আল্লাহপ্রেমিকগণকে ভালোবাসি । তোমরা পর্বত গহ্বরে নিদ্রামগ্র হলে আমিই হবো তোমাদের প্রহরী । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ওই যুবকেরা ছিলো সাতজন। পথিমধ্যে তাদের দেখা হলো একজন রাখালের সঙ্গে । তার সঙ্গে ছিলো একটি কুকুর ওই রাখাল ও তার কুকুরটিও যুবকদের সঙ্গী হলো। এভাবে আটজন মিলে গুহায় গিয়ে শুরু করলো আল্লাহ্‌র নিরবচ্ছিন্ন উপাসনা । যুবকগণের একজনের নাম ছিলো তামলিখা। তিনি ছিলেন সাহসী ও প্রত্যুৎপন্নমতিত্বাধিকারী ৷ তিনি ছিন্ন বস্ত্র পরিধান করে মাঝে মাঝে শহরে গিয়ে সকলের জন্য আহার্য সামগ্রী ক্রয় করে আনতেন এবং জেনে আসতেন শহরবাসীরা তাদের সম্পর্কে কোনো আলাপ আলোচনা করে কিনা । এভাবে অতিবাহিত হলো দীর্ঘকাল । তারপর একদিন স্ম্রাট দাকিয়ানুস ওই শহরে ফিরে এলো । শহরের প্রধান ব্যক্তিবর্গকে এইমর্মে আদেশ দিলো যে, সবাইকে দেবতার নামে কোরবানী করতে হবে! সশংকিত শহরবাসীরা সম্রাটের আজ্ঞা পালনে ব্যতিব্যস্ত হয়ে পড়লো । ছিত্র বস্ত্র পরিহিত ভিখারীর বেশে তামলিখাও তখন ছিলেন শহরাভ্যন্তরে ৷ খাদ্য সংগ্রহ করতে গিয়ে তিনি স্বচক্ষে দেখে এলেন সবকিছু । গুহায় ফিরে এসে সাণথীদেরকে বললেন, জালেম সম্রাট আবার ফিরে এসেছে। সে ও তার পারিষদবর্গ আমাদের খোজ করছে। একথা শুনে সকলে সেজদায় পতিত হলেন। রোদনসিক্ত নয়নে যাচ্ঞা করলেন আল্লাহর শরণ এবং পরিত্রাণ চাইলেন উদ্ভূত বিপর্যয় থেকে। তামলিখা বললেন, সাথীবৃন্দ! মস্তক উত্তোলন করো । আল্লাহ্‌র প্রতি পূর্ণ নির্ভরশীল হও । পানাহার করো । সকলে মস্তক উত্তোলন করলেন । সকলের চোখ থেকে তখনও নির্গত হচ্ছিলো অশ্রুর ধারা । তখন সূর্য অস্তমিত প্রায় । পানাহার পর্বের পর শুরু হলো তাদের পরামর্শ বিনিময়। কথাবার্তা বলার সময়েই আল্লাহ্‌ তাদের উপর অবতীর্ণ করলেন ঘনঘোর নিদ্রা । তাফসীরে মাযহারী/২১৬ ॥|111.0|110011 9,001

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।